শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :-
কুড়িগ্রামে ৭২ অবৈ-ধ ই-টভাটার কালো ধোঁ-য়া: বি-পর্যয়ের মুখে কৃষি ও জনস্বাস্থ্য কার্যক্রম নি-ষিদ্ধ আ.লীগের কথিত স-ন্ত্রাস ও নৈ-রাজ্যের প্রতি-বাদে কেশবপুরের পাজিয়া বাজারে বিক্ষো-ভ মিছিল ও সমাবেশ মানিকহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের সমর্থনে বিশাল মোটরসাইকেল শো-ভাযাত্রা নওগাঁর ধামইরহাটে প্রা-ণিসম্পদ সপ্তাহের সমাপনী অনুষ্ঠান, ২০০ শিক্ষার্থী পেল দুধ ও ডিম সুবিধাবাদী শীর্ষ চাঁ-দাবাজ ও দ-খলবাজ অ-পরাধী কারা? ফুটপাত ও যা-নবাহনে কোটি টাকা চাঁ-দাবাজি! দেশে আবারও কিশোর গ্য-াং মা-দক স-ন্ত্রাসীদের কাছে ব্যবসায়ীসহ সাধারণ মানুষ জি-ম্মি রাজশাহীতে সাবেক মেয়রসহ আ.লীগের ১১ নেতাকর্মী গ্রে-ফতার হরিপুরে রাস্তা নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে মহেশপুরে শহীদ রফিকুল ইসলাম সবের ২৮তম শা-হাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মর-ণসভা ও প্র-তিবাদ সমাবেশ অনুষ্ঠিত

গোপালগঞ্জে সরকারি জমিতে অবৈধ অনুপ্রবেশ ও মাটি কাটার অভিযোগে দায়ে/রকৃত মা/মলায় গ্রেফতার-১

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১৬৬ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জ সদর উপজেলার বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ (সংশোধিত -২০২৩) তৎসহ ৪৪৭/১৮৮ পেনাল কোড- এ সরকারি জমিতে বিনা অনুমতিতে অবৈধ অনুপ্রবেশ ও বে-আইনিভাবে মাটি কেটে নেওয়ার ঘটনায় দায়ের করা নিয়মিত মামলায় নিলখী এলাকার হেমায়েত উদ্দিন ফকিরের ছেলে সাহেদ আলী ফকির নামক এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
গোপালগঞ্জ সদর উপজেলার নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল আমিন শরিফের সাথে এ বিষয়ে কথা বলে জানা যায়, সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসন কঠোর অবস্থান গ্রহণ করেছে। সরকারি জমি দখল, অবৈধভাবে ফসলি জমির শ্রেণি পরিবর্তন করা, মাটি কাটা এবং রাষ্ট্রীয় সম্পদ ক্ষতিসাধনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত রয়েছে।

এ বিষয়ে তিনি আরো বলেন, “সরকারি জমিতে অনধিকার প্রবেশ, মাটি কেটে নেওয়া কিংবা অন্য যে কোনো ধরনের অবৈধ কার্যক্রম কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরসহ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। শনিবার (৬ জুন) দায়েরকৃত মামলার একজন অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে।”

এ সময় তিনি আরো বলেন, “ভূমিদস্যু, মাটি খেকো ও বালু চোরদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সরকারি সম্পদে অনধিকার তসরুপকারীদের জেল ও জরিমানাসহ প্রচলিত আইনের আওতায় আনা হবে। সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসনের এই কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।”

প্রশাসনের পক্ষ থেকে সাধারণ জনগণকে সরকারি জমি ও সম্পদ রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সরকারি জমি দখল বা অবৈধভাবে মাটি কাটার বিষয়ে তথ্য থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

এদিকে অবৈধভাবে সরকারি জমি দখল, ভেকু মেশিন দিয়ে ফসলি জমির শ্রেণি পরিবর্তন করা, ফসলি জমির টপ লেয়ার ইটভাটায় বিক্রি করা, সরকার নিষিদ্ধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন, সরকারি গাছ কেটে নেওয়া কতিপয় চক্রের বিরুদ্ধে গোপালগঞ্জের বর্তমান জেলা প্রশাসক মহোদয়ের দিকনির্দেশনায় প্রশাসনের এ ধরনের অভিযান ও কর্মকাণ্ড কে সাধারণ জনগণ ও সচেতন মহল সাধুবাদ জানিয়েছেন। কোন কিছুতেই যেন এ ধরনের অভিযান বন্ধ না হয় তারা সেদিকেও মাননীয় প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin