রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :-
ফুলবাড়ী উপজেলা খাদ্যগুদামে ধান দিচ্ছে সিন্ডিকেট চ/ক্র গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫

সৈয়দপুরে বিএনপিতে নতুন চমক: শতাধিক কর্মীসহ বিপু তালুকদারের আনুষ্ঠানিক যোগদান

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৭৮ Time View

খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির রাজনীতিতে এক নতুন সমীকরণ ও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তৃণমূল পর্যায়ে দলের অবস্থান আরও সুসংহত করতে কামারপুকুর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও পরিচ্ছন্ন ভাবমূর্তির ব্যক্তিত্ব ইকবাল হোসেন বিপু তালুকদার শতাধিক অনুসারী নিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন।

গত বৃহস্পতিবার (৪ জুন) রাতে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল গফুর সরকারের নিজস্ব কার্যালয়ে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এই যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন যোগদানকারীদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেন জেলা বিএনপি সভাপতি।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, কামারপুকুর বাজার এলাকার বিশিষ্ট সমাজসেবক ইকবাল হোসেন বিপু তালুকদার এলাকায় একজন ‘ক্লিন ইমেজ’ বা পরিচ্ছন্ন ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত। অতীতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত না থাকলেও এলাকার সামাজিক, শিক্ষামূলক ও মানবিক কর্মকাণ্ডে তাঁর বিশেষ অবদান রয়েছে। ফলে কোনো রাজনৈতিক কলঙ্কহীন এই ব্যক্তিত্বের বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত স্থানীয় সাধারণ মানুষ ও রাজনৈতিক মহলে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে।

যোগদান প্রসঙ্গে নিজের অনুভূতি ও রাজনৈতিক লক্ষ্য ব্যক্ত করে ইকবাল হোসেন বিপু তালুকদার বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কালজয়ী আদর্শ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের প্রতি অনুপ্রাণিত হয়েই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। মূলত রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং দেশের মানুষের অধিকার আদায়ের চলমান সংগ্রামকে বেগবান করতেই আমার এই আনুষ্ঠানিক পথচলা।”

নতুন রাজনৈতিক সহকর্মীদের দলে স্বাগত জানিয়ে জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল গফুর সরকার বলেন, “বিপু তালুকদারের মতো একজন সামাজিক ও পরিচ্ছন্ন ব্যক্তিত্বের বিএনপিতে আগমন প্রমাণ করে যে, দেশের সচেতন নাগরিক সমাজ আজ তারেক রহমানের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থাশীল। এই যোগদানের ফলে সৈয়দপুর বিএনপিতে এক নতুন উদ্দীপনা সৃষ্টি হলো এবং তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত আরও মজবুত হবে।” তিনি নতুন কর্মীদের দেশের সাধারণ মানুষের কল্যাণে এবং দলের আদর্শ ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

উক্ত যোগদান অনুষ্ঠানে সৈয়দপুর জেলা বিএনপি এবং কামারপুকুর ইউনিয়ন শাখার বিভিন্ন স্তরের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিপু তালুকদারের এই যোগদানের ফলে আগামী দিনে পুরো সৈয়দপুর অঞ্চলে বিএনপির সাংগঠনিক শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin