বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :-
ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

দিনাজপুরে আইইবি’র নতুন ভবনের উদ্বোধন

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১১২ Time View

দিনাজপুর প্রতিনিধি ঃ ফিতা কেটে, বেলুন উড়িয়ে, ফলক উম্মোচনসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আই.ই.বি) দিনাজপুর কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।
দিনাজপুর শহরের ৯নং উপশহরে শুক্রবার সকালে নতুন ভবনের উদ্বোধন করেন প্রধান অতিথি সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট ও রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিজু। উদ্বোধনী অনুষ্ঠানের পরে আইইবি’র সদস্যদের অংশগ্রহনে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আইইবি দিনাজপুর কেন্দের চেয়ারম্যান প্রকৌশলী মাহবুবুল আলম খানের সভাপতিত্বে অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি আইইবি’র ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী খান মনজুর মোরশেদ, প্রকৌশলী শেখ আল আমিন, প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া, প্রকৌশলী এ.টি.এম. তানবীর-উল হাসান তমাল, আইইবি’র সম্মানী সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী সাব্বির মোস্তফা খান।
এছাড়াও আরো বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক প্রধান নির্বাহী প্রকৌশলী নুর ইসলাম তুষার, কুমিল্লা আইইবি’র কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল রাজ্জাক, কেন্দ্রীয় ভি সি আব্দুল আল মামুন, সহকারী সম্পাদক সাব্বির আলম ওসমানি, কেন্দ্রীয় সম্পাদক আসাদুজ্জামান চুন্নু, হাবিপ্রবি’র আইটি ইঞ্জিনিয়ার মো: সৈকত আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইইবি’র সম্পাদক মাসুদুর রহমান ও হাবিপ্রবি’র শিক্ষক মিজানুর রহমান।
এছাড়াও ৫ জুন ‘বিশ^ পরিবেশ দিবস’ উপলক্ষ্যে নতুন এই ভবন চত্বরে লিচু, আমসহ বেশ কয়েকটি গাছ রোপন করেন অতিথিবৃন্দরা। #####

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin