রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :-
‎সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের অভি/যানে নিরীহ পরিবারের উপর হাম/লাকারী ২ জন আ/টক বিশেষ চেয়ার ছেড়ে সাধারণ প্লাস্টিকের চেয়ারে বসলেন প্রতিমন্ত্রী আজাদ ময়মনসিংহ সদরে ৩ হাজার ৩শ জন প্রান্তিক কৃষককে রোপা আমন বীজ ও সার বিতরণ আমেরিকায় ট্রাক চা/পায় বাংলাদেশী ব্যবসায়ী নিহ/ত ফেসবুকে মি/থ্যা তথ্য ও অ/পপ্রচারের তীব্র প্রতি/বাদ জানালেন প্রবাসী রাজ্জাক বানারীপাড়ায় কার্যক্রম নি-ষিদ্ধ ৪০ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মা/মলা – গ্রেফতার ১ জন ফুলবাড়ী উপজেলা খাদ্যগুদামে ধান দিচ্ছে সিন্ডিকেট চ/ক্র গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

সলঙ্গায় বিশ্ব পরিবেশ দিবসে গাছ লাগান কর্মসূচী পালিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ২৯ Time View

সাহেদ আলী,সিরাজগঞ্জ :
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সিরাজগঞ্জের সলঙ্গায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। “গাছ লাগান-পরিবেশ বাঁচান”এ স্লোগানকে সামনে রেখে আজ শুক্রবার ০৫ জুন সকালে সলঙ্গা থানার বনবাড়ীয়া নুরানী মাদ্রাসা মাঠে এ কর্মসূচীর আয়োজন করা হয়।
পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে মিশন গ্রিন বাংলাদেশ-এর উদ্যোগে এবং আলোকিত বনবাড়ীয়া যুব উন্নয়ন সংস্থা-এর তত্ত্বাবধানে সকাল ৮টায় বৃক্ষরোপণ কর্মসূচী শুরু হয়।অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা পরিবেশ দূষণ রোধ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।তারা বলেন,”একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না,বরং পরিবেশের ভারসাম্য রক্ষা,জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,৮নং সলঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্টু,সলঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এম. দুলাল উদ্দিন আহমেদ,জামায়াত নেতা আব্দুল গফুর মোল্লা,সাবেক মেম্বর আল মাহমুদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক,শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।
অনুষ্ঠানের শেষে পরিবেশ রক্ষার দাবিতে একটি মানববন্ধন কর্মসূচী পালিত হয়।এতে অংশগ্রহণকারীরা পরিবেশবান্ধব সমাজ গঠন ও সবুজ বাংলাদেশ বিনির্মাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin