সোমবার, ২২ জুন ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

কালাইয়ে গৃহবধূ লাবনী আক্তারের উপর হাম/লা, বি/চার দাবি এলাকাবাসীর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ২৯ Time View

মোঃ দেলোয়ার হোসেন বাবু
জয়পুরহাট জেলা স্টাফ রিপোর্টার ।।

জয়পুরহাটের কালাই উপজেলার করিমপুর গ্রামের গৃহবধূ লাবনী আক্তারের উপর প্রকাশ্য দিবালোকে নৃশংস হামলার ঘটনা ঘটেছে। ঘটনার বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় জনগণ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল লাবনী আক্তার কালাই থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে মাদারপুর এলাকায় কতিপয় সন্ত্রাসী তার চলার পথ রোধ করে। অভিযোগ রয়েছে, প্রকাশ্য দিবালোকে তাকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ও মারধর করা হয়।

ঘটনার পর ভুক্তভোগী পরিবার কালাই থানায় লিখিত অভিযোগ দিলেও এখন পর্যন্ত কোনো মামলা রেকর্ড হয়নি বলে জানা গেছে। লাবনী আক্তারের বাবা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে সাধারণ জনগণের প্রশ্ন, একজন নারীকে প্রকাশ্যে দিবালোকে নির্যাতন করার পরও যদি দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে আর কত বড় ঘটনা ঘটলে পুলিশ ব্যবস্থা নেবে। ঘটনাটি নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্ত শেষ করে দোষীদের বাড়িরগ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin