সোমবার, ২২ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

দৌলতদিয়ায় ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে গেলো যাত্রীবাহী বাস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৬৬ Time View

হেলাল শেখঃ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে একটি যাত্রীবাহী বাস।

শুক্রবার (৫ জুন ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে ৭ নম্বর ফেরিঘাট পন্টুন এলাকায় এ দুর্ঘটনা ঘটে, দুর্ঘটনায় বাসটির চালক ও তার সহকারীকে উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন। তিনি জানান, কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস ফেরিঘাটের ৭ নম্বর পন্টুন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটি নদীতে পড়ার সময় যাত্রী নামানোর প্রক্রিয়ায় ছিলো। এ কারণে বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তবে বিষয়টি বিস্তারিতভাবে তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি জানান।

এ ঘটনার খবর পেয়ে প্রশাসন, নৌপুলিশ ও সংশ্লিষ্ট উদ্ধারকারী সংস্থার সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। বাসটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, বাসটি পদ্মা নদীতে পড়ে যাওয়ার খবর পাওয়ার পর তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। ঘটনাটি সরেজমিনে পরিদর্শনের পাশাপাশি উদ্ধার কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে।

উল্লেখ্য, চলতি বছরের ২৫ মার্চ দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুন এলাকায় কুষ্টিয়ার কুমারখালি থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ওই দুর্ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। সাম্প্রতিক এই ঘটনা সেই দুর্ঘটনার স্মৃতিকে আবারও সামনে নিয়ে এসেছে, অসাবধানতার কারণেই এই দুর্ঘটনাগুলো ঘটছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin