সোমবার, ২২ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

বিরামপুরে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ডাকে সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৩২ Time View

জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় ইসলামী ব্যাংকের অবৈধ চেয়ারম্যান অপসারণ, আমানতের সুরক্ষা, গ্রাহকদের স্বার্থ রক্ষা, এস আলম ও ফ্যাসিস্টের দোসরদের বয়কট এবং গ্রাহকদের উপর নির্মম পুলিশি হামলার প্রতিবাদে ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের প্রতি ১ ঘন্টা কলম বিরতির আহ্বানে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের ডাকে স্বতঃস্ফূর্তভাবে ব্যাংকের শাখায় পালিত হয়েছে ১ ঘণ্টার কলম বিরতি কর্মসূচি।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১০ টায় ঢাকামোড়ে ইসলামী ব্যাংকের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে শুরু হয় সাত দফা দাবি ও গ্রাহক সমাবেশ। সকাল ৯ টায় ব্যাংকের কার্যক্রম শুরু হওয়ার পর ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ব্যাংকটির কর্মকর্তা ও কর্মচারীদের কলম বিরতি কর্মসূচি পালন করতে দেখা গেছে।

ফোরামের পক্ষ থেকে অবিলম্বে নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিল করে ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুককে স্বপদে বহাল, এস আলম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাইফুল আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা এবং আত্মসাৎ করা অর্থ উদ্ধারের দাবি জানানো হয়।

এর আগে গত সোমবার একই দাবিতে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করতে গেলে পুলিশ ব্যাংকের শেয়ারহোল্ডার, গ্রাহক ও ব্যবসায়ীদের জলকামান, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এবং বেধড়ক লাঠিচার্জ করে। এতে ৩০ জন গুলিবিদ্ধ সহ শতাধিক গ্রাহক আহত হয়।  পরবর্তীতে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ইসলামী ব্যাংকের সামনে ৭ দফা দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ মহানগর, জেলা ও উপজেলাগুলোতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠিত সমাবেশে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক মাওলানা এহসানুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার শাহিনুর আলম শাহীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাখাওয়াত হোসেন, অধ্যাপক মোকসেদ আলী, ডেন্টিস রাকিবুল ইসলাম, নুর আলম,  মোস্তাফিজুর রহমান, জহুরুল ইসলাম, অধ্যক্ষ সায়েদ আলী সরকার, মোস্তাকিম আজাদ প্রমুখ।

ইসলামী ব্যাংক বিরামপুর শাখা প্রধান এ.এইচ.এম. রাশেদ কবির মন্ডল বলেন, ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহকদের দাবিতে তাদের আমানতকৃত সম্পদের সুরক্ষার জন্য তারা যে দাবি উপস্থাপন করেছেন, তাদের যৌক্তিক দাবির প্রেক্ষিতে আমরা সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত কলম বিরতি পালন করেছি।

জাকিরুল ইসলাম জাকির
বিরামপুর, দিনাজপুর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin