বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :-
মাজার ধ্বং/স করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ আশুলিয়ায় ৫ বছরের শিশু তাসিন হ/ত্যার প্রধান আ/সামি গ্রে/ফতার ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের জায়গা দখ/ল করে যানজট, চাঁ/দাবাজির অভিযোগ গোপালগঞ্জে পূর্ব বি/রোধের জেরে এক যুবকের ওপর হাম/লার অভিযোগ উঠেছে সন্ত্রা/সী অন্তর বাহিনীর বিরুদ্ধে গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন

সালিশ বানিজ্য ও মাদক জুয়া প্রতিরোধ পরিষদের আত্নপ্রকাশ

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১১৬ Time View

বাবুগঞ্জ প্রতিনিধি ।।
বরিশালের বাবুগঞ্জ উপজেলার ১নং বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নে “সালিশ বানিজ্য ও মাদক জুয়া প্রতিরোধ পরিষদ” নামে একটি সেচ্ছাসেবী সংগঠনের আত্নপ্রকাশ হয়েছে।

এলাকার সালিশ বানিজ্য বন্ধ ও মাদক এবং অনলাইন জুয়া সম্পর্কে মানুষের মাঝে সচেতনতা তৈরি করতেই এই সংগঠনের আত্মপ্রকাশ করেন জাহাঙ্গীর নগর ইউনিয়নের তরুণ ও যুবসমাজের ব্যাক্তিরা।

শুধু সালিশ বানিজ্য, মাদক, জুয়া ও ক্যাসিনো বিরোধী কাজ নয়। সমাজে চুরি, ছিনতাই, অনিয়মসহ সমাজে যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে এ সেচ্ছাসেবী সংগঠন।

সালিশ বানিজ্য ও মাদক জুয়া প্রতিরোধ পরিষদের সদস্য আমিনুল মোল্লা বলেন, দিনে দিনে জাহাঙ্গীর নগর ইউনিয়নে মাদকের অভয়ারণ্য গড়ে উঠেছে। অনেকে জুয়া, ক্যাসিনো খেলে নিঃস্ব হয়ে যাচ্ছে। যারা মাদক খায় তারা সর্বপ্রথম তার পিতামাতার উপর আক্রমণ করে কারণ নেশার টাকা না পেলে তারা দিশাহারা হয়ে পড়ে। এমনকি নেশার টাকা জোগাড় করতে না পেরে অন্যের গরু, ছাগল, মোটরসাইকেল, অটোরিকশা চুরি/ছিনতাই করে থাকে। এদের সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সংগঠনটির সদস্যরা হুঁশিয়ারি দিয়ে বলেন, সন্ধ্যার পর কোনো এলাকায় কোনো অচেনা, অজানা লোক প্রবেশ করলে তাকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। কোনভাবেই মাদক সরবরাহ, পরিবহন, ক্রয়, বিক্রয় করতে দেওয়া হবে না। যারা মাদক ক্রয় ও বিক্রয় করে তাদের নামের তালিকা তৈরি করতে হবে। উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি এমনকি সমাজের দায়িত্বশীল ব্যক্তির সার্বিক সহযোগিতা কামনা করেছেন নব আত্নপ্রকাশ হওয়া ” সালিশ বানিজ্য ও মাদক জুয়া প্রতিরোধ পরিষদ” পরিবারবর্গ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin