বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ময়মনসিংহে লালকুঠি পাক দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি ডিগ্রী কলেজে ঈদে মিলাদুন্নবী উদযাপন

চট্টগ্রাম জেলা পুলিশের ক্যাম্প, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের ইনচার্জদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১২২ Time View

মোঃ শহীদুল ইসলাম,
বিশেষ প্রতিবেদক

চট্টগ্রাম জেলা পুলিশের সকল ক্যাম্প, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের ইনচার্জদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন কার্যক্রম, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণকে মানসম্মত ও জনবান্ধব পুলিশি সেবা প্রদানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় পুলিশ সুপার মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তাদের সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা, জবাবদিহিতা ও শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

তিনি বলেন, “বাংলাদেশ পুলিশের মূল লক্ষ্য জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা এবং সেবার মান উন্নয়নের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করা। একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গঠনে সকল পুলিশ সদস্যকে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”

সভায় জেলার বিভিন্ন ক্যাম্প, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের কার্যক্রম পর্যালোচনা করা হয়। পাশাপাশি মাঠপর্যায়ের পুলিশিং কার্যক্রম আরও গতিশীল, কার্যকর ও জনমুখী করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। অপরাধ প্রতিরোধ, গোয়েন্দা তথ্য সংগ্রহ, জরুরি ঘটনায় দ্রুত সাড়া প্রদান এবং জনগণের সঙ্গে সমন্বয় বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

এ সময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারগণসহ জেলার সকল ক্যাম্প, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের ইনচার্জরা উপস্থিত ছিলেন।

সভায় আশা প্রকাশ করা হয়, এ ধরনের মতবিনিময় সভা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করার পাশাপাশি জনগণকেন্দ্রিক পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী ও কার্যকর করতে সহায়ক ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin