রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :-
বানারীপাড়ায় কার্যক্রম নি-ষিদ্ধ ৪০ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মা/মলা – গ্রেফতার ১ জন ফুলবাড়ী উপজেলা খাদ্যগুদামে ধান দিচ্ছে সিন্ডিকেট চ/ক্র গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক

বুড়িচংয়ে মাছ ও মুরগির খামারের খাদ্যগুদামে আ/গুন, ক্ষ/তি প্রায় ৫ লাখ টাকা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৪৯ Time View

নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের বারেশ্বর পশ্চিমপাড়া এলাকায় একটি মাছের ফিসারি ও মুরগির খামারের খাদ্যগুদামে দুর্বৃত্তদের দেওয়া আগুনে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ৩১ মে দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে কে বা কারা মাছের ফিসারি ও মুরগির খামারের খাদ্য সংরক্ষণাগারে আগুন লাগিয়ে দেয়। এতে গুদামে মজুদ থাকা প্রায় ৪ লাখ টাকার খাদ্য, পানির ফিল্টার, চার্জার মেশিন, ব্যাটারি চার্জার, বড় স্ট্যান্ড ফ্যান, আসবাবপত্রসহ লক্ষাধিক টাকার বিভিন্ন সরঞ্জাম আগুনে পুড়ে যায়।
আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে স্থানীয়রা বারেশ্বর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে মানিক মিয়াকে মোবাইল ফোনে খবর দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তিনি দ্রুত ঘটনাস্থলে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের তাপে আশপাশের আমগাছ, কাঁঠালগাছসহ বিভিন্ন ফলদ গাছ ক্ষতিগ্রস্ত হয় এবং পুকুরের বেশ কিছু মাছও মারা যায়।
ভুক্তভোগী মানিক মিয়া দাবি করেন, তার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, “শত্রুপক্ষ পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে আমার ব্যাপক ক্ষতি করেছে। তারা আমাকে বিভিন্ন সময় হুমকি দিয়ে গ্রামছাড়া করারও চেষ্টা করছে।”
মানিক মিয়া আরও জানান, একসময় তিনি ভুল পথে চললেও গত চার বছর ধরে কোনো ধরনের অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। বর্তমানে তিনি কৃষিকাজ, মাছ চাষ ও মুরগি পালন করে জীবিকা নির্বাহ করছেন। তার এক ছেলে প্রবাসে রয়েছেন। তিনি মনে করেন, তার আর্থিক স্বচ্ছলতা দেখে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ এ ঘটনা ঘটিয়েছে।
স্থানীয় বাসিন্দা সিরাজ ও মেহেদী হাসান বলেন, “মানিক মিয়া কয়েক বছর ধরে কঠোর পরিশ্রম করে মাছ চাষ, মুরগি পালন ও কৃষিকাজের মাধ্যমে পরিবারের অবস্থার উন্নতি করেছেন। তার এই সাফল্যে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা ক্ষতি করার চেষ্টা করছে বলে আমরা মনে করি।”
তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, ঘটনাটি তাদের জানা নেই। তবে ভুক্তভোগী অভিযোগ বা মামলা করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin