
এম এস সাগর,
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আওতায় চলতি অর্থবছর (প্রথম ও দ্বিতীয় পর্যায়ে) গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণে টিআর (টেস্ট রিলিফ) কাজের বিনিময়ে টাকা (কাবিটা) ও কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির আওতায় গ্রামীণ অবকাঠামো প্রকল্পের মাধ্যমে বিভিন্ন রাস্তাঘাট, মসজিদ মন্দির, শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন বাস্তবায়ন হয়েছে|
সম্প্রতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বিশেষ অ্যাকশন প্ল্যান ও ব্যাপক কর্মসূচী বাস্তবায়নে দেশের সামগ্রিক মফ¯^ল এলাকার পরিবর্তনের লক্ষ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আওতায় ইউনিয়ন পরিষদের মাধ্যমে টিআর, কাবিটা ও কাবিখা প্রকল্প চলছে বাস্তবায়ন|
জানা গেছে, কুড়িগ্রামের নদী বেষ্টিত রৌমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আওতায় (প্রথম ও দ্বিতীয় পর্যায়ের) টিআর প্রকল্পের আওতায় রৌমারী ইউনিয়নের উত্তর বারবান্দা সুলতানের বাড়ীর পাকা রাস্তা হতে উত্তরে শাহাবুদ্দিনের বাড়ী গামী রাস্তা সিসিকরণ সংস্কার, বামনের চর পুরাতন জামে মসজিদের উন্নয়ন সংস্কার, কুরা রোড শ্মশানে মন্দির ঘর নির্মাণ, লালকুড়া কমিউনিটি ক্লিনিক ও মাদ্রাসার সামনে গাইডওয়াল নির্মাণ, যাদুরচর মসজিদের পাশের রাস্তা মেরামত ও গাইডওয়াল নির্মাণ, যাদুরচর চাক্তাবাড়ি জামে মসজিদের অযুখানা নির্মাণ, কাশিয়াবাড়ী আদর্শপাড়া জামে মসজিদের সংস্কার, পুরাতন যাদুরচর ইসরাফিলের বাড়ির সংলগ্ন রাস্তা হতে পশ্চিম দিকে মজিদের বাড়ী পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্থ রাস্তার গর্ত ভরাট, কোমরভাঙ্গী কালিরমোড় পাকা রাস্তা হতে পূর্বের রাস্তা মেরামত সিসিকরণ, যাদুরচর মডেল ডিগ্রী কলেজের পাকার মাথা হতে পশ্চিম দিকে রাস্তা মেরামত সিসিকরণ, দাঁতভাঙ্গা ইউনিয়নের উত্তর কাউনিয়ার চর জামে মসজিদের ফ্লোর টাইলস করণ, শৌলমারী ইউনিয়নের বোয়ালমারী দক্ষিণ মাথা কবরস্থানে বাউন্ডারী ওয়াল নির্মাণ. বন্দবেড় ইউনিয়নের বাগুয়ারচর জামে মসজিদ সংস্কার, রৌমারী ইউনিয়নের পশ্চিম ইছাকুড়ি পাকা রাস্তার মাথা হতে পূর্বদিকের রাস্তা মেরামত সিসিকরণ, খাটিয়ামারী জামে মসজিদ সংস্কার, দক্ষিণ ইছাকুড়ি মসজিদ সংস্কার, দাঁতভাঙ্গা ইউনিয়নের উত্তর টাপুরচর মসজিদ উন্নয়ন, শৌলমারী ইউনিয়নের মধ্য বাগুয়ারচর মসজিদ সংস্কার| কাবিটা প্রকল্পের আওতায় রৌমারী ইউনিয়নের পশ্চিম ইছাকুড়ি পূর্বদিকে মসজিদ গামী রাস্তা মেরামত সিসিকরণ, যাদুরচর ইউনিয়নের বেকরি বিল আফজালের বাড়ী হতে দক্ষিণ দিকে চর লাঠিয়ালডাংগা আকালুর বাড়ী পর্যন্ত রাস্তা নির্মাণ, ধনারচর নতুন গ্রাম আমজাদের বাড়ীর পাকার মাথা হতে পশ্চিম দিকে রাস্তা সংস্কার সিসিকরণ, চর লাঠিয়ালডাঙ্গা লাল মিয়ার বাড়ীর দক্ষিণ পাশের রাস্তা মেরামত গাইডওয়াল নির্মাণ, শেয়ারচর মিল্টনের দোকান হতে দক্ষিণ দিকে বাস্তা মেরামত সিসিকরণ, দাঁতভাঙ্গা ইউনিয়নের উত্তর টাপুরচর জামে মসজিদ উন্নয়ন, শৌলমারী ইউনিয়নের মধ্য বাগুয়ারচর জামে মসজিদ সংস্কার এবং রৌমারী ইউনিয়নের ইছাকুড়ি বিডিআর ক্যাম্প হতে সোলায়মানের বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কার সিসিকরণ, ভিটাবাড়ী মোজাফরের বাড়ী হতে শফিয়ারের বাড়ী রাস্তা সংস্কার সিসিকরণ, মহিলা কলেজপাড়া রোড হতে গাজির বাড়ী রাস্তা সংস্কার সিসিকরণ, শৌলমারী ইউনিয়নের চর বোয়ালমারী পাকা রাস্তা থেকে পুরাতন মসজিদ পর্যন্ত রাস্তা মেরামত, বন্দবেড় ইউনিয়নের পুড়ার চর গ্রামের তপুর বাড়ী হতে পশ্চিম দিকে ইউনুছ এর বাড়ী পর্যন্ত রাস্তা মেরামত সিসিকরণ| কাবিখা প্রকল্পের আওতায় রৌমারী ইউনিয়নের চর বামনের চর পশ্চিম পাড়া স্কুলের পাশের রাস্তা মেরামত গাইভওয়াল নির্মাণ, চর নতুন বন্দর কবরস্থানের মাটি ভরাট ও বাউন্ডারী ওয়াল নির্মাণম রৌমারী ইউনিয়নের বারবান্দা কান্দাপাড়া তমিজের বাড়ির সামনের রাস্তা মেরামত ও গাইডওয়াল নির্মাণ, বড় মাদারটিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাট ও গাইডওয়াল নির্মাণ, যাদুর চর ইউনিয়নের কোমরভাংগি পুরাতনপাড়া সুরুতজামালের বাড়ি হতে মিয়াজানের বাড়ী পর্যন্ত রাস্তা মেরামত, যাদুরচর কোমরভাঙ্গি মজিবরের দোকান হতে বাদশার বাড়ী পর্যন্ত রাস্তা মেরামত, রৌমারী ইউনিয়নের তুরা রোডস্থ আশ্রয়কেন্দ্র হতে উত্তর দিকে সহিদুল মে¤^ারের বাড়িগামী রাস্তা সিসিকরণ সংস্কারের মাধ্যমে ইউনিয়নের গ্রামীণ অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন স্কুল-কলেজ-মাদরাসা-মসজিদ-মন্দির সেবামূলক প্রতিষ্ঠান ও রাস্তাঘাট শতভাগ বাস্তবায়নের ফলে চরাঞ্চল ও মফ¯^ল অঞ্চলের মানুষ ব্যাপক সন্তুষ্ট| প্রকল্পগুলোতে পরিলক্ষিত হয় যে, প্রকল্পে সাইনবোর্ড ও তার নিয়মাবলী পাওয়া গেছে|
রৌমারী, যাদুর চর ইউনিয়নের বাসিন্দা মহিদুল হক মোল্লা, জাহিদুল ইসলাম, জিয়াউর রহমান, খয়বর আলী সরকার, মফিজুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, আলমগীর হোসেন বলেন, টিআর, কাবিটা, কাবিখা প্রকল্পে গ্রামীন রাস্তাঘাট ও বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন বাস্তবায়ন চলছে| চেয়ারম্যান ও ইউপি সদস্যরা গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ¯^চ্ছতার সঙ্গে কাজ করায় এলাকার ব্যাপক উন্নয়ন হয়েছে|
বন্দবেড় দাঁতভাঙ্গা, শৌলমারী ইউনিয়নের বাসিন্দা আরিফুর রহমান, ˆসয়দ আলী, সাবুল হোসেন, মজিবর রহমান, হাসমত আলী, ছকিয়ত উল্লাহ, আব্দুল কাদের বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে গ্রামীণ অবকাঠামোগত পরিবর্তনের লক্ষ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আওতায় ইউনিয়ন পরিষদের মাধ্যমে টিআর, কাবিটা ও কাবিখা প্রকল্প সফলভাবে বাস্তবায়ন চলছে| এ সকল প্রকল্পের কাজ করার ফলে রাস্তাঘাটে ফসল পরিবহণ সহজ, শ্রমিক খরচ সাশ্রয় ও চলাচল উপযোগি হওয়ায় খুবই খুশি|
যাদুরচর ইউপি চেয়ারম্যান মো সরবেশ আলী, বন্দবেড় ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো: আ: কাদের বলেন, উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নিরলস পরিশ্রমে সবগুলো প্রকল্প সর্বদা সঠিকভাবে মনিটরিং করে শতভাগ প্রকল্পের কাজ বাস্তবায়ন হওয়ার পরে বিল-ডিও প্রদান করেছেন|
রৌমারী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রাজ্জাক বলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আওতায় আমাদের ইউনিয়নের রাস্তাঘাট, কালভাট, গাইড ওয়াল, সিসি রাস্তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শতভাগ সার্বিক উন্নয়ন করে আসছি|
রৌমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শামছুদ্দিন বলেন, প্রকল্প পরিদর্শণ করে শতভাগ বাস্তবায়ন হওয়ার পরে বিল-ডিও প্রদান করা হচ্ছে|
রৌমারী উপজেলা নির্বাহী অফিসার মো. আলাউদ্দিন বলেন, প্রকল্পের কাজ শতভাগ বাস্তবায়ন হওয়ার পর এবং প্রকল্প পরিদর্শন করে বিল দেয়া হচ্ছে|
কুড়িগ্রাম জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা এ টি এম বেনজীর রহমান বলেন, প্রকল্পগুলো সফলভাবে বাস্তবায়নের লক্ষে জেলা প্রশাসন সর্বদা পরিদর্শন করে আসছে| চলমান প্রকল্প গুলোতে জোর মনিটরিং অব্যহত রয়েছে|