শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ তেলীগ্রাম বাজারে সংঘ-টিত ঘটনার ব্যাখ্যা দিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বুলবুল

ভাইয়ের সামনে বোনের শ্লী/লতাহানী

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৯৬ Time View

কে এম সোহেব জুয়েল

ভাইকে মারধর থেকে রক্ষা করতে গিয়ে হামলাকারীদের হাতে শ্লীলতাহানীর শিকার হয়েছেন বোন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের আটক গ্রামের।

রবিবার (৩১ মে) দিবাগত রাতে ওই গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে শহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, একই বাড়ির আবু তাহের ডাকুয়ার ছেলে জাহিদ গংদের সাথে তাদের জমিজমা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জেরধরে বসতবাড়ি থেকে আমাদের উৎখাতের চেষ্টা চালিয়ে আসছে প্রতিপক্ষের লোকজনে।

তিনি আরও বলেন, গত ৩০ মে দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বসতঘরের সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে জাহিদ, তার ভাই তাওহীদ ডাকুয়া, তৈয়ব আলী ডাকুয়ার ছেলে ইমরান, ইমন ডাকুয়া ও ইয়াছিন। এসময় আমার ছেলে হাফিজুর রহমান ঘরের বাহিরে এসে গালিগালাজ করতে নিষেধ করলে আমাকে পিটিয়ে গুরুত্বর আহত করে। হামলাকারীদের হাত থেকে আমাকে উদ্ধার করতে আমার বোন এগিয়ে আসলে হামলাকারীরা আমার বোনকে পিটিয়ে আহত করে শ্লীলতাহানী ঘটায়। এসময় আমাদের চিৎকারে আমার স্ত্রী শাহনাজ বেগম ও বড় ছেলে হাবিুর রহমান এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয়। পরবর্তীতে আহতদের উদ্ধার করে উজিরপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে জানতে হামলাকারী জাহিদ ডাকুয়ার সাথে যোগাযোগের জন্য তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও নাম্বার বন্ধ থাকায় কোনধরনের বক্তব্য পাওয়া যায়নি। উজিরপুর মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin