বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

গণভোটের গণরায় বাস্তবায়নে সরকারের কোনো টালবাহানা বরদাস্ত করা হবে না- ডক্টর এনামুল হক

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জুন, ২০২৬
  • ১১৬ Time View

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলার সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শহীদ নেতৃবৃন্দের ও জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জাতি ঐক্যবদ্ধ। দেশের আপামর জনগণকে সাথে নিয়ে জামায়াতে ইসলামী গণভোটের গণরায় বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। এ ব্যাপারে কোনো টালবাহানা দেশের জনগণ বরদাস্ত করবে না। আসন্ন স্থানীয় নির্বাচনে কোনো অথরিটির ইঞ্জিনিয়ারিং বাস্তবায়ন করতে দেয়া হবে না।

গতকাল বিকেলে দিনাজপুরের বিরামপুর উপজেলা জামায়াতের আয়োজনে আদর্শ স্কুলে আল মারুফ ট্রাস্ট হলরুমে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি সংগঠনকে আরো শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সাথে দেশের কল্যাণ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় থাকার ওপর গুরুত্বারোপ করেন।

উপজেলা জামায়াত আমীর হাফিজুল ইসলামের সভাপতিত্বে, ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক মুশফিকুর রহমান, জেলা জামায়াতের ইউনিট সদস্য উপাধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম। উপজেলা সেক্রেটারি মাওলানা আবু হানিফের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আবুল বাসার, মঞ্জুরুল হক সরকার, এ্যাড. শাহীনুর রহমান শাহীন, অধ্যক্ষ সায়েদ আলী সরকার, মোস্তাকিম আজাদ, আফজাল হোসেন ও ইস্তাম্বুল হক প্রমুখ।

মো: জাকিরুল ইসলাম জাকির
বিরামপুর, দিনাজপুর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin