
এম এ আলীম রিপন,সুজানগর :যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে সুজনগরে পালিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী।এ উপলক্ষে সুজনগর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের আয়োজনেএক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ,কে এম সেলিম রেজা হাবিব।প্রধান অতিথি’র বক্তব্যে এমপি সেলিম রেজা হাবিব বলেন, ১৯৮১ সালের ৩০ মে, একদল বিপথগামী সামরিক বাহিনীর গুলিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নির্মমভাবে নিহত হন। কিন্তু তঁার আদর্শ, কর্ম এবং দেশ গঠনের দর্শন আজও কোটি মানুষের হৃদয়ে বেঁচে আছে।‘শহীদ জিয়ার ১৯ দফা কর্মসূচি ছিল জনকল্যাণমুখী ও বাস্তবভিত্তিক উন্নয়ন পরিকল্পনা। স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচি, নিরক্ষরতা দূরীকরণ, গ্রামীণ অর্থনীতির পুনর্গঠন এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সার্ক প্রতিষ্ঠার উদ্যোগ তঁাকে ইতিহাসে অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছে।সংকটকালেই জাতিকে পথ দেখিয়েছিলেন জিয়াউর রহমান উল্লেখ করে এমপি সেলিম রেজা হাবিব বলেন, ‘বাংলাদেশ যখন স্বাধীনতা যুদ্ধের বিভীষিকা, অর্থনৈতিক সংকট, দুর্ভিক্ষ এবং রাজনৈতিক অনিশ্চয়তায় বিপর্যস্ত, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতিকে নতুন পথের সন্ধান দিয়েছিলেন।তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশকে স্বাধীনতার পথে এগিয়ে নেয়ার পাশাপাশি রাষ্ট্র ক্ষমতায় এসে তিনি কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, স্বাক্ষরতা অভিযান, গণতন্ত্র ও বাকস্বাধীনতা প্রতিষ্ঠায় যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন।বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনের ভিত্তিতে তিনি প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তঁার রাজনৈতিক দূরদর্শিতা, দেশপ্রেম ও উন্নয়ন দর্শন আজও জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে আছে।শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবনের নানা দিক স্মরণ করে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বহুদলীয় গণতন্ত্র ও জাতীয় উন্নয়নের ইতিহাসে তঁার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।আলোচনা সভায় সুজানগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আজম আলী বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র কামাল হোসেন বিশ্বাস, পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক অধ্যাপক আব্দুল মোনায়েম, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অধ্যক্ষ নাদের হোসেন,বিএনপি নেতা আহমেদ আলী প্রামাণিক লাটু, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক জসিম বিশ্বাস, বিএনপি নেতা হারুন মন্ডল,ফজলুর রহমান, উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক কাউন্সিলর আনিসুর রহমান খোকন, উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, সদস্য সচিব রিয়াজ মন্ডল,উপজেলা কৃষক দলের সভাপতি শাজাহান আলী শেখ, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আবু জাকারিয়া তরঙ্গ, রতন, ছাত্রদল নেতা শেখ রুবেল ও এসএম আফতাবসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতা কর্মী উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।পরে খাবার বিতরণ করা হয়।এর আগে আলোচনা সভার শুরুতে ‘জিয়া তুমি চেতনা’, ‘জিয়া দেশের রাখাল রাজা’‘জিয়া তুমি বিস্ময়, তুমি এক ইতিহাস’-এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান স্থল।এছাড়াও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিক উপলক্ষে পাবনা দুই নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়নে পৃথক পৃথকভাবে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।