বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :-
উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ময়মনসিংহে লালকুঠি পাক দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি ডিগ্রী কলেজে ঈদে মিলাদুন্নবী উদযাপন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মোংলায় দোয়া ও আলোচনা সভা

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জুন, ২০২৬
  • ১০৪ Time View

মোংলা প্রতিনিধিঃ
স্বাধীনতার ঘোষক, বহুদলীয় প্রবক্তা, সাবেক রাষ্ট্রপতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মোংলায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ জুন) বিকেলে মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়ন পরিষদ মাঠে এ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র সভাপতি আঃ মান্নান হাওলাদারের সভাপতিত্বে এবং চাঁদপাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আঃ হাকিম বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা পিএনপির সহ সভাপতি আবু তালেপ হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: শাকির হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক এম সাইফুল ইসলাম।
এ সময় দলটির ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি সম্পাদক এবং বিভিন্ন ইউনিটের নেতা সহ মহিলা দলের নেত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়ার পর অত্যন্ত অল্প সময়ে এ দেশের শাসনব্যবস্থা ও অর্থনীতিতে এক বিশাল ও ইতিবাচক পরিবর্তন এনেছিলেন। তার দায়িত্ব পালন ও দেশপ্রেম ছিল অতুলনীয়।‘দেশকে স্বৈরাচারমুক্ত ও স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে আনতে আমরা দীর্ঘ ১৭ বছর রক্তক্ষয়ী আন্দোলন-সংগ্রাম করেছি। বিগত তিন মাস ধরে আপনারা দেশের প্রধানমন্ত্রী ও দেশনায়ক তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বের গুণাবলী দেখছেন তাই গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং দেশের উন্নয়ন ও সার্বভৌমত্ব রক্ষায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে লালন করে একটি সুন্দর গণতান্ত্রিক ও আধুনিক দেশ গঠন করতে আমাদের সকলকে এগিয়ে যেতে হবে।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং জনগণের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিল শেষে নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin