বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :-
মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন তারাগঞ্জে অ/বৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জ/রিমানা দুই বছরের সা-জাপ্রাপ্ত আ-সামি হওয়ায় এরশাদের স্ত্রী বিদিশা গ্রে-ফতার তানোরে স্কুলের জমি উ/দ্ধারের দাবিতে মানববন্ধন জিয়াউর রহমান প্রত্যেকটি নারীর মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সেক্টরে পদায়ন করেছিলেন-এমপি সেলিম ‎পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠানের অনূকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ ; প্রশংসায় ভাসছেন মনিরুল হাসান বাপ্পী

ক্ষেতলালে সড়কে খড় শুকানোয় প্রা/ণ গেল ২ জনের- মেইন রোডে খড় শুকানো বন্ধে আইনের দাবি

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জুন, ২০২৬
  • ১৩৩ Time View

জয়পুরহাট জেলা স্টাফ রিপোর্টার ।।

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় সড়কের ওপর খড় শুকানোর কারণে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। এ ঘটনার পর মেইন সড়কে খড়-ধান শুকানো বন্ধে কঠোর আইন প্রয়োগের দাবি জানিয়েছেন স্থানীয়রা
প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন বাবু, দৈনিক নতুন বাজার, জয়পুরহাট জেলা স্টাফ রিপোর্টার জানান, সোমবার ১ জুন বেলা ১টা ৪৫ মিনিটে নিশ্চিন্তা-চানপাড়া সড়কের খড়িকাটা খারিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কালাই উপজেলার সড়াইল খন্দকারপাড়া গ্রামের তাজুল ইসলাম খন্দকারের ছেলে ইমন খন্দকার, ২৯। একই উপজেলার হারুঞ্জ গ্রামের শামছুলের ছেলে ফেরদৌস হোসেন, ১৩।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুক্তারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ইমন খন্দকার স্ত্রী সুরাইয়া ও শ্যালক ফেরদৌসকে নিয়ে মোটরসাইকেলে পাঁচবিবি উপজেলার এক আত্মীয়ের বাড়িতে দাওয়াতে যাচ্ছিলেন। খড়িকাটা খারিতা এলাকায় সড়কের ওপর শুকাতে দেয়া খড়ের কারণে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। একই সময় চানপাড়া দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়।

ঘটনাস্থলেই ইমন খন্দকার মারা যান। গুরুতর আহত ফেরদৌস হোসেনকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত সুরাইয়া কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে কৃষকরা সড়কের ওপর ধান, খড় ও অন্যান্য কৃষিপণ্য শুকাচ্ছেন। এতে যানবাহন চলাচলে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে। মোটরসাইকেল ও সাইকেল আরোহীরা প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন।

তাদের দাবি, প্রধান সড়ক ও জনসাধারণের চলাচলের রাস্তায় খড়-ধান শুকানো সম্পূর্ণ বেআইনি ঘোষণা করে কঠোর আইন প্রয়োগ করতে হবে। এলাকাবাসী বলেন, আজ দুটি তাজা প্রাণ ঝরে গেল। এই মৃত্যুর দায় কে নেবে? বারবার দুর্ঘটনা ঘটার পরও কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও প্রাণহানি ঘটবে।

সচেতনতার পাশাপাশি প্রশাসনের কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান জরুরি বলে মনে করেন তারা। সড়ককে কৃষিপণ্য শুকানোর স্থান হিসেবে ব্যবহার বন্ধ না করা গেলে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা বারবার ঘটবে।
এ হৃদয়বিদারক ঘটনায় নিহতদের পরিবারে শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। স্থানীয়রা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং ভবিষ্যতে দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

এলাকাবাসীর প্রত্যাশা: সড়কে খড় নয়, নিরাপদ চলাচল নিশ্চিত হোক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin