রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা সম্মেলন ‎পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা ‎পাইকগাছায় ১৫১টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা; চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে বস্ত্র বি-তরণ মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময়

কর্মস্থলে ফেরা যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে মাঠে বিআরটিএ ময়মনসিংহ সার্কেলের এর ব্যাপক তৎপরতা

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জুন, ২০২৬
  • ১৫৮ Time View

আরিফ রববানী ময়মনসিংহ।।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কর্মস্থলে ফেরা যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে ব্যাপক তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

কার্যক্রমের অংশ হিসাবে ঈদের পর থেকেই বিভিন্ন বাস টার্মিনাল এলাকায় যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় এবং পরিবহন খাতে অনিয়ম রোধে মাঠপর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম, ভিজিলেন্স টিম গঠন,মাইকিং এবং মোবাইল কোর্ট পরিচালনা করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)
ময়মনসিংহ সার্কেল।

ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ টার্মিনাল, মাসকান্দা বাস টার্মিনাল এবং ঢাকা বাইপাস এলাকায় বিআরটিএ ময়মনসিংহ সার্কেলের উদ্যোগে যাত্রী সচেতনতামূলক মাইকিং কার্যক্রম পরিচালিত হয়। এ সময় যাত্রীদের অতিরিক্ত ভাড়া প্রদান না করা, নির্ধারিত আসনসংখ্যার অতিরিক্ত যাত্রী বহন না করা, নিরাপদে সড়ক পারাপার এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে অভিযোগ জানানোর বিষয়ে সচেতন করা হয়।

ঈদ-পরবর্তী যাত্রীসেবার মান বজায় রাখতে মোটর মালিক সমিতি, শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি এবং জেলা ট্রাফিক পুলিশের সমন্বয়ে একটি বিশেষ ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। টার্মিনাল থেকে প্রতিটি যানবাহন ছাড়ার আগে ভিজিলেন্স টিম যানবাহনের কাগজপত্র, যাত্রীসংখ্যা ও ভাড়া সংক্রান্ত বিষয় যাচাই-বাছাই করছে।
বিআরটিএ ময়মনসিংহ সার্কেলের পক্ষ থেকে প্রতিটি গাড়ী ছাড়ার আগে চালকদের সচেতনতা মূলক বিফ্রিং করা হয় যেন অতিরিক্ত গতিতে গাড়ী না চালানো,অতিরিক্ত যাত্রী না নেয়া এবং সচেতন ভাবে ট্রাফিক সাইন সিগন্যাল মেনে গাড়ী চালানোর দিকনির্দেশনা দেয়া হয়।

একই সঙ্গে সড়কে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত-১৯ এবং ঈদ উপলক্ষে গঠিত স্পেশাল মোবাইল কোর্ট টিম। এসব টিম অতিরিক্ত যাত্রী বহন, অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রী হয়রানির অভিযোগে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করছে।

বিআরটিএ কর্মকর্তারা জানিয়েছেন, ঈদযাত্রাকে স্বস্তিদায়ক ও নিরাপদ রাখতে যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে। এছাড়া বিআরটিএ সদর কার্যালয়ে পরিচালিত ন্যাশনাল হেল্পলাইন সার্বক্ষণিক খোলা রয়েছে। যাত্রীরা সড়ক পরিবহন সংক্রান্ত যেকোনো অভিযোগ বা তথ্য হেল্পলাইনের মাধ্যমে জানাতে পারবেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, বিআরটিএ, ট্রাফিক পুলিশ, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের সমন্বিত উদ্যোগে ঈদ-পরবর্তী কর্মস্থলে ফেরা যাত্রীদের যাত্রা হবে আরও নিরাপদ, স্বস্তিদায়ক ও হয়রানিমুক্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin