রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :-
আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেনকে ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ‎সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের অভি/যানে নিরীহ পরিবারের উপর হাম/লাকারী ২ জন আ/টক বিশেষ চেয়ার ছেড়ে সাধারণ প্লাস্টিকের চেয়ারে বসলেন প্রতিমন্ত্রী আজাদ ময়মনসিংহ সদরে ৩ হাজার ৩শ জন প্রান্তিক কৃষককে রোপা আমন বীজ ও সার বিতরণ আমেরিকায় ট্রাক চা/পায় বাংলাদেশী ব্যবসায়ী নিহ/ত ফেসবুকে মি/থ্যা তথ্য ও অ/পপ্রচারের তীব্র প্রতি/বাদ জানালেন প্রবাসী রাজ্জাক বানারীপাড়ায় কার্যক্রম নি-ষিদ্ধ ৪০ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মা/মলা – গ্রেফতার ১ জন ফুলবাড়ী উপজেলা খাদ্যগুদামে ধান দিচ্ছে সিন্ডিকেট চ/ক্র

গোপালগঞ্জে বিপুল পরিমাণ ই/য়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রে/ফতার করেছে পুলিশ

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৫৩ Time View

নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

পরে এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে এক প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে গত ৩১/০৫/২০২৬ ইং তারিখে জেলা গোয়েন্দা শাখা, গোপালগঞ্জ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ)/ সঞ্জয় মালো এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনাকালে গোপালগঞ্জ সদর থানাধীন সাতপার এলাকায় উত্তর ভেন্নাবাড়ী অধীনস্ত জনৈক গোপাল মন্ডলের বন্ধ কাঁচামালের দোকানের সামনে গোপালগঞ্জ টু টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের ওপর হতে অভিযুক্ত বৃষ্টি মন্ডল (১৯), পিতা: অশোক মন্ডল, সাং: উত্তর ভেন্নাবাড়ী, থানা ও জেলা: গোপালগঞ্জকে ৪,৫০০ (চার হাজার পাঁচশত) পিস অবৈধ মাদকদ্রব্য (ইয়াবা) সহ গ্রেফতার করা হয়।

এ বিষয়ে অভিযুক্ত বৃষ্টি মন্ডলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ সংক্রান্তে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ বলেন, মাদকের বিরুদ্ধে গোপালগঞ্জ জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। গোপালগঞ্জের মাননীয় তিন এমপি মহোদয়ও মাদক নির্মূলে নিরলসভাবে কাজ করছেন। গ্রেপ্তারকৃতকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে সহযোগী হিসেবে অপর আরেক নারী এবং একটি সংস্থায় কর্মরত অপর আরেকজন পুরুষের নাম স্বীকার করেছেন। তদন্তের স্বার্থে এখনই তাদের নাম প্রকাশ করছি না তবে এ বিষয়টি নিয়ে পুলিশ অধিকতর তদন্ত করছে। পরে এ বিষয়ে অভিযুক্ত বৃষ্টি মন্ডলকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদক মুক্ত গোপালগঞ্জ গড়তে জেলা পুলিশের মাদক বিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin