রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৭৪ Time View

মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড় :
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইসরাফিল শাহীন বলেন, আমার অনেক বিশ্ববিদ্যালয়ে যাওয়ার অফার ছিলো। আমি যাইনি। কারন একটাই আমি ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত করার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে এখানে এসেছি।
শুক্রবার বিকেলে নিজ গ্রামেরবাড়ি পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলা পরিষদ হলরুমে নাগরিক সমাজের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আমি আটোয়ারী উপজেলার সন্তান, আমি আটোয়ারীকে ওন করি। আমার অনেক স্মৃতি আছে এই গ্রামের মানুষের সাথে। আমার বাবা আমাদের পড়াশোনার জন্য আটোয়ারী ছেড়ে ঠাকুরগাঁও গিয়ে বাসা করেছেন। আমার বাবার মুদি দোকান ছিলো। উনি আমাকে সততা শিখিয়েছেন। আর এ কারনেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমাকে এখানে নিয়ে এসেছেন। তিনিও বলেন আমিও আটোয়ারীর সন্তান আমরা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত করতে চাই।

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহমান এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার রীপা মনি দেবী, অফিসার ইনচার্জ মতিয়ার রহমান, বিএনপির সভাপতি এজেডএম বজলুর রহমান জাহেদ, সম্পাদক নজরুল ইসলাম দুলাল উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও সন্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথির হাতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin