রবিবার, ২১ জুন ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :-
শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেনকে ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ‎সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের অভি/যানে নিরীহ পরিবারের উপর হাম/লাকারী ২ জন আ/টক বিশেষ চেয়ার ছেড়ে সাধারণ প্লাস্টিকের চেয়ারে বসলেন প্রতিমন্ত্রী আজাদ ময়মনসিংহ সদরে ৩ হাজার ৩শ জন প্রান্তিক কৃষককে রোপা আমন বীজ ও সার বিতরণ

ঝালকাঠিতে ইয়াসের যুব উন্নয়ন ও সাইবার নিরা/পত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৫০ Time View

রিপোর্ট : ইমাম বিমান

ঝালকাঠিতে Skill Up for Society & Safe Cyberspace” প্রতিপাদ্যকে সামনে রেখে তরুণদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং নিরাপদ ডিজিটাল নাগরিকত্ব গড়ে তোলার লক্ষ্যে ইয়ুথ অ্যাকশন সোসাইটির (ইয়াস) আয়োজনে “Youth Empowerment & Cyber Safety Workshop 2026” শীর্ষক একটি দিনব্যাপী কর্মশালার অনুষ্ঠিত হয়েছে।

দেশের বিভিন্ন খ্যাতিমান বক্তা, সংগঠক, গবেষক ও সমাজকর্মীরা তরুণদের ব্যক্তিগত দক্ষতা, নেতৃত্ব, গবেষণা ও লেখালেখি, সাংস্কৃতিক মূল্যবোধ, স্বেচ্ছাসেবী কার্যক্রম এবং সাইবার নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন।

কর্মসূচির শুরুতে নিবন্ধন ও নেটওয়ার্কিং পর্বের পর ইয়াস-এর ভিশন, মিশন ও সাংগঠনিক পরিচিতি তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মাহিদুল ইসলাম রাব্বি। নেতৃত্ব, নেটওয়ার্কিং ও সংগঠন উন্নয়ন বিষয়ে সেশন পরিচালনা করেন আককাস সিকদার সভাপতি, ঝালকাঠি প্রেসক্লাব, গবেষণা ও সাংবাদিকতায় গল্প বলা, গবেষণা এবং লেখালেখির কৌশল নিয়ে আলোচনা করেন গবেষক ও সাংবাদিক ইসমাইল মুসাফির। ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস) সংস্কৃতি, সাহিত্য ও সামাজিক মূল্যবোধ নিয়ে বক্তব্য দেন জেষ্ঠ্য আইনজীবী ও সাংস্কৃতিক কর্মী মল্লিক মুহাম্মদ নাসির উদ্দিন কবির।

এছাড়াও “Mastering Self & Essential Life Skills” শীর্ষক সেশনে আত্মউন্নয়ন ও জীবনদক্ষতা বিষয়ে আলোচনা করেন সমাজকর্মী ও যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস) মো. সাব্বির হোসেন রানা। দলগত কাজ ও কার্যকর স্বেচ্ছাসেবী নেতৃত্ব বিষয়ে বক্তব্য রাখেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগঠক এবং ইনসাফ ইয়ুথ লাইব্রেরি অ্যান্ড কালচারাল প্র্যাকটিস সেন্টারের সভাপতি খালেদ সাইফুল্লাহ।

কর্মশালার অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব ছিল “Cyber Safety & Digital Awareness” সেশন, যেখানে ডিজিটাল নিরাপত্তা, অনলাইন ঝুঁকি প্রতিরোধ এবং সচেতন ডিজিটাল নাগরিক হিসেবে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরবর্তীতে উন্মুক্ত আলোচনা, প্রশ্নোত্তর ও অভিজ্ঞতা বিনিময় পর্বে অংশগ্রহণকারীরা তাদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন সংগঠনের সহ-সভাপতি মোঃ শাকিল হাওলাদার রনি ও দলীয় ছবির মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

পরে অংশগ্রহণকারী, অতিথি ও আয়োজকদের নিয়ে নেটওয়ার্কিং মিলনমেলার আয়োজন করা হয়। এ সময় আয়োজকরা আশা প্রকাশ করেন যে, এ ধরনের উদ্যোগ তরুণদের দক্ষ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং নিরাপদ ও ইতিবাচক ডিজিটাল সমাজ বিনির্মাণে সহায়ক হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin