রবিবার, ২১ জুন ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

তারাগঞ্জে উ/পচে পড়া ডাস্টবিনে দু/র্ভোগ, স্বাস্থ্যঝুঁকিতে জনসাধারণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৫৬ Time View

খলিলুর রহমান খলিল,নি‌জেস্ব প্রতিনিধ:
রংপুরের তারাগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র তারাগঞ্জ বাজারে দীর্ঘদিন ধরে অপরিষ্কার অবস্থায় পড়ে থাকা একটি ডাস্টবিন এখন জনদুর্ভোগ ও স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

বাজারের গরুহাটি-সংলগ্ন হাট ইজারাদার অফিসের পাশে থাকা ডাস্টবিনটি ময়লা-আবর্জনায় পূর্ণ হয়ে উপচে পড়ছে। সেখান থেকে ছড়িয়ে পড়া দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছেন ক্রেতা-বিক্রেতা ও পথচারীরা।

স্থানীয়রা জানান, বাজারের গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষের চলাচল হয়। বিশেষ করে সপ্তাহের শুক্রবার ও সোমবার হাটবার হওয়ায় এ এলাকায় জনসমাগম কয়েকগুণ বেড়ে যায়। ডাস্টবিনটির পাশেই গরু ও ছাগলের কেনাবেচা চলায় পরিস্থিতি আরও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে অভিযোগ জনসাধারণের।

শুক্রবার (২৯ মে) সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিন পরিষ্কার না করায় ডাস্টবিনটি চারপাশে উপচে পড়ে ময়লা ছড়িয়ে গেছে। পচা বর্জ্যের তীব্র দুর্গন্ধে আশপাশের পরিবেশ অস্বস্তিকর হয়ে উঠেছে। অনেককেই নাক-মুখ চেপে চলাচল করতে দেখা যায়।

বাজারের ব্যবসায়ী সোহেল বলেন, ডাস্টবিনটি বছরের বেশির ভাগ সময়ই অপরিষ্কার থাকে। কর্তৃপক্ষের কোনো নজরদারি নেই। আমরা ব্যবসায়ীরা চরম দুর্ভোগের মধ্যে আছি।

তারাগঞ্জ ও/এ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মিজানুর রহমান বলেন, প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুলে যাতায়াত করি। দুর্গন্ধের কারণে খুব কষ্ট হয়। এটি আমাদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলছে।

বাজারে বাঁশ কিনতে আসা র‌হিমাপুর গ্রামের মিলন বলেন, বাঁশহাটির পাশে থাকা এই ডাস্টবিনটির যেন দেখভালের কেউ নেই। অনেক দিন ধরেই এটি ময়লায় ভরা অবস্থায় পড়ে আছে, কিন্তু পরিষ্কার করার কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ডাস্টবিনটি পরিষ্কার না করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এতে বাজারের পরিবেশ যেমন নষ্ট হচ্ছে, তেমনি বাড়ছে রোগবালাইয়ের আশঙ্কা।

এদিকে, কয়েকজন স্থানীয় ও হাটে আসা মানুষের অভিযোগ—ময়লার স্তূপের আশপাশে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে অনেকে সেখানে অনিয়ন্ত্রিতভাবে ময়লার ওপর বা আশপাশে মূত্র ত্যাগ করছেন, যা পরিস্থিতিকে আরও অস্বাস্থ্যকর করে তুলছে।

স্থানীয়রা দ্রুত ডাস্টবিনটি পরিষ্কারসহ নিয়মিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin