বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

ঈদে পশুর হাট ও ঘরমুখো মানুষের নিরাপত্তায় কঠোর অবস্থানে কোতোয়ালি মডেল থানা পুলিশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১০১ Time View

আরিফ রব্বানী ময়মনসিংহ।।
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত এবং কোরবানির পশুর হাটের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা পুলিশ। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে চুরি, ছিনতাই ও মাদকবিরোধী অভিযানে জোরদার পদক্ষেপ নেওয়ার অংশ হিসাবে নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

কোতোয়ালী মডেল থানা পুলিশের একটি সুত্র জানিয়েছে- ঈদ উপলক্ষে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সারারাত পুলিশ টহল জোরদার করা হয়েছে।

এর অংশ হিসেবে জেলা পুলিশ সুপার কামরুল হাসান এর নির্দেশনায় ও কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুের নেতৃত্বে নগরজুড়ে মাদক নিয়ন্ত্রণ,
চুরি-ছিনতাই প্রতিরোধ এবং অপ রাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের টহল চলছে নিয়মিত। বিশেষ করে ৩ নং পুলিশ ফাঁড়ির আওতাধীন প্রতিটি এলাকায় নজরদারি বৃদ্ধি, সন্দেহভাজনদের ওপর কঠোর মনিটরিং এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, ঈদকে কেন্দ্র করে যাতে কোনো অপরাধী চক্র সক্রিয় হতে না পারে সেজন্য নিয়মিত টহল, চেকপোস্ট এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। নগরবাসীকে নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদ উপহার দিতে কোতোয়ালি মডেল থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লা আল মামুন জানান, ঘরমুখো মানুষ যেন নিরাপদে ও নির্ভয়ে প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন করতে বাড়িতে ফিরতে পারেন, সেজন্য রেলস্টেশন, বাসস্ট্যান্ড এবং দিঘারকান্দা বাইপাস মোড়,ব্রীজ মোড়, ঢাকা-ময়মনসিংহ-মহাসড়কসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ঈদকে কেন্দ্র করে যাত্রীরা যেন কোনো ধরনের ডাকাতি, চুরি, ছিনতাই, মলম পার্টি বা অজ্ঞান পার্টির মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার না হন, সে লক্ষ্যে দিঘারকান্দা বাইপাস মোড়,ব্রীজ মোড়,টাউনহল মোড়,গাঙ্গিনার পাড়, এলাকাসহ বিভিন্ন পয়েন্টে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। একই সাথে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদ উদযাপনে কোতোয়ালি মডেল থানার আওতাধীন এলাকায় বিশেষ চেকপোস্ট ও ‘রোবাস্ট পেট্রোলিং’ বা শক্তিশালী টহল অব্যাহত রাখা হয়েছে।

এদিকে কোরবানির পশুর হাটের সার্বিক নিরাপত্তা, যানজট নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নানামুখী পদক্ষেপ নিয়েছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। বিশেষ করে সার্কিট হাউস হাট,শিকারীকাদা হাট,দাপুনিয়া হাট,চুড়খাই হাট, শম্ভুগঞ্জ হাট,চর খরিচা হাট,অম্বিকাগঞ্জ হাট সহ বিভিন্ন পশুর হাটে ছিনতাই, জাল টাকা লেনদেন, চাঁদাবাজি এবং অজ্ঞান ও মলম পার্টির তৎপরতা রোধে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

হাটে ক্রেতা-বিক্রেতাদের ভোগান্তি কমাতে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি জাল টাকা শনাক্তকরণ মেশিন স্থাপন করা হয়েছে। এছাড়া চলমান আবহাওয়া ও জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনা করে সার্কিট হাউস,শিকারীকান্দাসহ বিভিন্ন হাটে আগতদের জন্য কোতোয়ালি পুলিশের সার্বিক তত্ত্বাবধানে প্রাথমিক চিকিৎসা সহায়তার লক্ষ্যে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে। পশুবাহী যানবাহনের নির্বিঘ্ন চলাচল ও সাধারণ মানুষের নিরাপদ কেনাবেচা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কাজ করছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। পশুর হাটে আগত ক্রেতা-বিক্রেতা ওল সাধারণ জনগণকে সতর্কতার সঙ্গে লেনদেন করার এবং যেকোনো সন্দেহজনক কার্যকলাপ দেখলেই পুলিশ বা আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শিবিরুল ইসলাম।

আরও জানানো হয়, পবিত্র ঈদ-উল-আযহা নির্ভয়ে উদযাপনের জন্য যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কোতোয়ালি সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে।

এছাড়া ঈদ উপলক্ষে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে বিশেষ চেকপোস্ট বসানোর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে যেন কেউ গুজব ছড়াতে না পারে, সে জন্য তা শনাক্ত করতে পুলিশের বিশেষ সাইবার টিম সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে।

সর্বোপরি ঈদ কেন্দ্রিক ছুটিতে বিভিন্ন পেশাজীবী মানুষের যাতায়াত ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতোয়ালি মডেল থানা পুলিশের পক্ষ থেকে টহল তৎপরতা বহুগুণ বৃদ্ধি করা হয়েছে। একই সাথে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনসাধারণকেও সর্বোচ্চ সতর্ক থাকার বিনীত আহ্বান জানানো হয়েছে কোতোয়ালি পুলিশের পক্ষ থেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin