বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ময়মনসিংহে লালকুঠি পাক দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি ডিগ্রী কলেজে ঈদে মিলাদুন্নবী উদযাপন

দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন হযরত আলী মাস্টার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১২১ Time View

আলিফ হোসেন,তানোরঃ
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিনের পক্ষ থেকে কলমা ইউপি এবং তানোর উপজেলাসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং রাজশাহী জেলা শিক্ষক সমিতির সভাপতি হযরত আলী মাষ্টার। গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, তানোর উপজেলার দলমত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষ এবং বিএনপি ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দসহ দেশবাসী সবাই আশাকরি ফ্যাসিষ্ট মুক্ত হয়ে ভালো আছেন এর জন্য আল্লাহর কাছে গুকরিয়া আদায় করছি। প্রিয় সংগ্রামী বন্ধুসহ সকল শ্রেণি পেশার মানুষকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা’ঈদ মোবারক” তিনি বলেন, ‘ঈদুল আযহা হলো ত্যাগ সংযম ও আত্মশুদ্ধির এক মহান উৎসব। এই পবিত্র দিনে আমরা স্মরণ করি মহান আল্লাহর প্রতি হযরত ইব্রাহিম (আ) এর অবিচল আনুগত্য এবং আত্মত্যাগের অনন্য ইতিহাস। কোরবানি কেবল একটি পশু জবাই নয়,এটি আমাদের আত্মাচিন্তা ও মননের পরিশুদ্ধি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদের সর্বোচ্চ ত্যাগের প্রতীক। শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, ‘পবিত্র ঈদুল আযহার প্রকৃত শিক্ষা আমাদের ত্যাগ ও আত্মমর্যাদা সংযমের মধ্যে রয়েছে, জীবনের ভারসাম্যর নৈতিকতার মধ্যে নিহিত রয়েছে মানবিকতা। আমরা যেনো হিংসাবিদ্বেষ ও ঘৃণার পথ পরিহার করে সত্য ন্যায় ও শান্তির পথে চলি। কোরবানির শিক্ষা গ্রহণ করে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠি। তিনি আরো বলেন, ‘ঈদ মানেই আনন্দ ঈদ মানেই সাম্য ও সৌহার্দ্য। ধনী গরিবের ভেদাভেদ ভুলে আমরা যেনো সবাই মিলেমিশে ঈদের খুশি ভাগাভাগি করে নেই। ঈদুল আযহার শিক্ষা আমাদের শেখায় মানুষ মানুষের জন্য। আমরা যদি পরস্পরের দুঃখ কষ্ট ভাগ করে নিই, তাহলেই এই উৎসবের প্রকৃত অর্থ বাস্তবায়িত হবে (সকলের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, ‘আসুন সামরা আমাদের দরিদ্র অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই। প্রতিবেশীদের প্রতি সদয় হই, সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধকে অটুট রাখি। এই পবিত্র দিনে আমাদের প্রতিজ্ঞা হোক-সৎ পথে চলবো”দেশ ও সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো, পরিশেষে তিনি তানোর উপজেলাসহ সর্বস্তরের মানুষকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন, ‘ঈদ মোবারক। তিনি বলেন, ‘আল্লাহ আমাদের সকলের কোরবানি কবুল করুন জীবন করে দিন শান্তি সমৃদ্ধি ও বল্যানে। এছাড়াও তিনি দেশবাসীর সার্বিক মঙ্গল, সুস্থতা ও সমৃদ্ধি কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin