
নিজস্ব প্রতিবেদক।। দেশবাসী সবাইকে পবিত্র ঈদ-উল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বানারীপাড়া পৌরসভা ২নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী বিল্পব হোসেন বাপ্পি।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন “আমি দেশবাসীকে ঈদ-উল আজহা’র শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ হোক আনন্দের, ঈদ হোক খুশির। আমার কারো সঙ্গে কোনো বিবাদ নেই, কাউকে হিংসাও করি না। সকল দ্বিধা-দ্বন্দ্ব ও বিভেদ ভুলে গিয়ে আমরা সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির কল্যাণে কাজ করবো। এজন্য সবার কাছে দোয়া কামনা করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুন-এই দোয়া করি। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।”