বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :-
মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন তারাগঞ্জে অ/বৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জ/রিমানা দুই বছরের সা-জাপ্রাপ্ত আ-সামি হওয়ায় এরশাদের স্ত্রী বিদিশা গ্রে-ফতার তানোরে স্কুলের জমি উ/দ্ধারের দাবিতে মানববন্ধন জিয়াউর রহমান প্রত্যেকটি নারীর মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সেক্টরে পদায়ন করেছিলেন-এমপি সেলিম ‎পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠানের অনূকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ ; প্রশংসায় ভাসছেন মনিরুল হাসান বাপ্পী

চট্টগ্রাম বলাকা আবাসিকে ভূমির জবরদখল রোধে আদালতের নি/ষেধাজ্ঞা অ/বমাননার অভি/যোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১৪২ Time View

শহিদুল ইসলাম,
বিশেষ প্রতিবেদকঃ

চট্টগ্রাম নগরীর বহুল আলোচিত বলাকা আবাসিক এলাকা, যা একসময় ‘বগারবিল’ নামে পরিচিত ছিল, সেখানে বিরোধীয় সম্পত্তিকে কেন্দ্র করে আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, আদালতের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা উপেক্ষা করে বিরোধপূর্ণ জমিতে ভবন ও দোকান নির্মাণকাজ অব্যাহত রাখা হয়েছে।

মামলার নথি সূত্রে জানা যায়, ঘাসিয়া পাড়া এলাকার বাসিন্দা মোঃ বকতেয়ার গং, পিতা-মৃত আশরাফ আলী, তাদের মৌরশী ও আরএস খতিয়ানভুক্ত সম্পত্তি জালিয়াতির মাধ্যমে দখলের অভিযোগ এনে চট্টগ্রামের সিনিয়র সিভিল জজ ৫ম আদালতে দেওয়ানি মামলা নং-০৭/২০২৬ দায়ের করেন। মামলায় বিবাদী করা হয় মোঃ সালাউদ্দিন গং, পিতা-মৃত মোঃ মহিউদ্দিনকে।

বাদীপক্ষের অভিযোগ, তাদের পূর্বপুরুষের মালিকানাধীন ধানি জমি অনুমতি ছাড়াই জাল-জালিয়াতির মাধ্যমে দখল করে ভূয়া দলিল সৃষ্টির চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় তারা আদালতের শরণাপন্ন হলে আদালত বিরোধীয় সম্পত্তির ওপর নিষেধাজ্ঞা এবং স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ প্রদান করেন।

আদালতের আদেশের অনুলিপিতে দেখা যায়, বিবাদীপক্ষকে বিরোধীয় সম্পত্তিতে নতুন কোনো স্থাপনা নির্মাণ, জমির শ্রেণি পরিবর্তন, মাটি ভরাট কিংবা সম্পত্তি হস্তান্তর থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে উভয় পক্ষকে বিরোধীয় সম্পত্তির দখল ও অবস্থার বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখতে বলা হয়।

তবে স্থানীয় সূত্র ও সরেজমিনে পাওয়া তথ্যমতে, আদালতের নির্দেশনার পরও নির্মাণকাজ বন্ধ হয়নি। অভিযোগ রয়েছে, বিরোধীয় জমিতে নির্মাণাধীন ভবনের কাজ অব্যাহত রাখার পাশাপাশি আশপাশের খালি জায়গাতেও দোকান নির্মাণ করা হচ্ছে। এমনকি আদালতের আদেশ সংবলিত সতর্কীকরণ সাইনবোর্ড টানানোর একদিনের মাথায় সেটি খুলে ফেলে দেওয়া হয় বলেও দাবি করেছেন বাদীপক্ষ।

অভিযোগের বিষয়ে বিবাদীপক্ষের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

বাদীপক্ষ জানায়, বিষয়টি নিয়ে বাকলিয়া থানায় অবগত করা হলে দায়িত্বরত কর্মকর্তা আদালতের পক্ষ থেকে থানায় পাঠানো লিখিত নির্দেশনা দেখতে চান। তবে সেই নথির অনুলিপি তাৎক্ষণিকভাবে প্রদর্শন করতে পারেননি বাদীপক্ষ।

স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এলাকাটির বিভিন্ন জমি দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহলের দখলে চলে যাচ্ছে। আদালতের নির্দেশনা কার্যকরভাবে বাস্তবায়ন করা না হলে প্রকৃত মালিকরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্টদের মতে, আদালতের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন না হলে বিরোধীয় সম্পত্তি নিয়ে আরও জটিলতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin