শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :-
শাজাহানপুর দারুস সালাম মডেল একাডেমীতে ৮০ জন শিক্ষার্থীর মাঝে কুরআন সবক প্রদান ভাঙ্গুড়ায় বিশ্বনদী দিবস উপলক্ষে আলোচনা ও র‍্যালী উল্লাপাড়ায় শহীদ নাজির উদ্দিন জিহাদের ৩৬ তম শাহা-দাত বার্ষিকী পালিত টাকা-পয়সা নয়, আপনাদের ভালোবাসা চাই’ চেয়ারম্যান প্রার্থী নাসিম মাতাব্বর মুনসুর আলীর বি-রুদ্ধে অধিগ্রহনের প্রায় সাড়ে ৫ কোটি টাকা উত্তোলনের অ-ভিযোগ  পঞ্চগড়ে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কলকাতায় ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃ-ত্যু দুঃসময়ের বিএনপি নেতা আমিরুল ইউপি নির্বাচনে আলোচনায় দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা নির্মাণ স্থলে পুলিশের নজরদারি ও টহল বাড়ানো হয়েছে- ময়মনসিংহ এসপি কামরুল দুর্বার আ-ন্দোলনের মাধ্যমে সরকারকে জনগণের রায় মানতে বাধ্য করা হবে- মাওলানা এটিএম মাছুম

মহেশপুরে ফতেপুর ইউনিয়নে ভিজিএফের চাউল বি-তরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১৭৮ Time View

শহিদুল ইসলাম।।
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ২নং ফতেপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আসাদুল ইসলাম ও ইউপি সচিব মোঃ ইনছাদুর রহমান এর তত্বাবধানে পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ ইং উপলক্ষে সরকারের দেওয়া ভিজিএফ কর্মসূচির আওতায় ১৯ শ ৬৪ জন গরীব, দুঃখী ও অসহায় মানুষের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।

জানা গেছে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) ২০২৫-২০২৬ ইং অর্থবছরে ফতেপুর ইউনিয়নের জন্য ১৯ শ ৬৪টি কার্ডের বিপরীতে ১০ কেজি হারে মোট চাউল বরাদ্দ দেওয়া হয়। ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আসাদুল ইসলামের দিক নির্দেশনায় ১জন ট্যাগ অফিসারের উপস্থিত্বিতে ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডের মেম্বার / সংরক্ষিত মহিলা মেম্বার, মহল্লাদার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত্বিতে এই চাউল বিতরণ করা হয়েছে।

এব্যাপারে এলাকাবাসি ও উপকারভোগীরা জানান ইউপির গরীবর দুঃখিদের মাঝে অত্যন্ত স্বচ্ছ, সু-শৃঙ্খল ও সুন্দর পরিবেশে সঠিক ওজনে এই ভিজিএফের চাউল বিতরণ করা হয়েছে।

শহিদুল ইসলাম
মহেশপুর ঝিনাইদহ।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin