রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :-
শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেনকে ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ‎সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের অভি/যানে নিরীহ পরিবারের উপর হাম/লাকারী ২ জন আ/টক বিশেষ চেয়ার ছেড়ে সাধারণ প্লাস্টিকের চেয়ারে বসলেন প্রতিমন্ত্রী আজাদ ময়মনসিংহ সদরে ৩ হাজার ৩শ জন প্রান্তিক কৃষককে রোপা আমন বীজ ও সার বিতরণ

“ওই শু/য়োরের বাচ্চা” শালবাহান দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দীক

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৫৭ Time View

মুহম্মদ তরিকুল ইসলাম,তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় এক মানববন্ধন চলাকালে মারমুখি হয়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলামকে ‘ওই শুয়োরের বাচ্চা’ বলে গালি দিয়েছেন শালবাহান দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দীক কাবুল।

রোববার (২৪ মে) দুপুর ১২ টায় উপজেলার শালবাহান ইউনিয়নের শালবাহান স্কুল মার্কেটে প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে এই ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন ও মানববন্ধন থেকে জানা যায়, ওই বিদ্যালয়ের কতিপয় শিক্ষকের নামে বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগযোগ মাধ্যমে সংবাদ প্রচারিত হওয়ায় বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন হচ্ছে মর্মে তদন্ত সাপেক্ষে বিচারের দাবিতে মানববন্ধন করেন প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। সুষ্ঠুভাবে মানববন্ধনে বক্তারা তাদের বক্তব্য দিচ্ছিলেন, এমন সময় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলামকে লক্ষ্য করে মারমুখী হয়ে গালিগালাজ করেন শালবাহান দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়েল প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দীক কাবুল।

স্থানীয়রা বলেন, একজন প্রধান শিক্ষক এভাবে গালিগালাজ করতে পারেনা। নজরুল স্যার একজন সৎ ও ভদ্র মানুষ, তিনি বেগন খালেদা জিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত একজন প্রধান শিক্ষক। নজরুল স্যারকে শুয়োরের বাচ্চা বলে গালি দেওয়ার বিচার চাইছেন তাঁরা। মানববন্ধনে বলতে শুনা যায়, রাজনৈতিক প্রভাব খাটাতেই আবু বক্কর সিদ্দীক মরিয়া হয়ে উঠেছেন।

এ বিষয়ে প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দীক কাবুল বলেন, তাকে জানানো হয়েছে প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় যে অপপ্রচার চালিয়েছে তার প্রতিবাদে মানববন্ধন করবেন। কিন্তু প্রথম বক্তার পরে যারা বক্তব্য দিয়েছেন তারা বিদ্যালয়ের বিপক্ষে এবং ওই দুইজন শিক্ষকসহ তার বিপক্ষে বক্তব্য দেন যা আদৌ গ্রহন যোগ্য নয়। তিনি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেন। স্থানীয়রা বলছেন মারমুখী হয়ে গালি দেওয়া হয়েছে সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি নিরুত্তোর ছিলেন।

এদিকে অবসরপ্রাপ্ত শিক্ষক নজরুল ইসলাম বলেন, মানববন্ধনটি কারো ব্যক্তি বিশেষ ছিলনা। এই মানববন্ধনে হইতো প্রদান শিক্ষক বা অন্য কোনো শিক্ষকের স্বার্থে লেগেছে তারা মারমুখী হয়ে এসেছিলেন। তিনি তেমন কোনো কিছইু মনে করেননি জনগণ এর প্রতিবাদ করেছেন। আবু বক্কর সিদ্দীকের গালিগালাজের তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

মুহম্মদ তরিকুল ইসলাম।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin