বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

ইসলামী ব্যাংক সুজানগর শাখার গ্রাহকদের মানব/বন্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১১৫ Time View

এম এ আলিম রিপন, সুজানগর

ইসলামী ব্যাংক খাত ধ্বংসের পায়তারা বন্ধের দাবিতে এবং ব্যাংকের উপর বাংলাদেশ ব্যাংক গভর্নরের অবৈধ হস্তক্ষেপ বন্ধের দাবিতে সুজানগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সুজানগর পৌর শহরের ইসলামী ব্যাংকের সামনে দুপুর ১২ টায় ইসলামী ব্যাংক সুজানগর গ্রাহকদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দেশে প্রথম ইসলামী ব্যাংকিং ব্যবস্থা চালু করেছিল। অল্প সময়ের মধ্যে ব্যাংকটি শুধু দেশে নয়, গোটা বিশ্বে সুনাম অর্জন করে। ইসলামী ব্যাংকের সাফল্যে উদ্ধুদ্ধ হয়ে দেশে আরো ৫টি ইসলামী ব্যাংক চালু হয়। কিন্তু হাসিনা সরকার রাতের আঁধারে ব্যাংক পরিচালকদের তুলে নিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ইসলামী ব্যাংকটি ডাকাত এস আলমের হাতে তুলে দেয়। আর সেই সুযোগে এস আলম গ্রুপ একাই ব্যাংক থেকে ৮০ হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গিয়ে ব্যাংকটিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়।

বর্তমানে আবার এস আলম গংদের ইসলামী ব্যাংক বাংলাদেশ সহ বাকী ৫টি ইসলামী ব্যাংককে পুনর্বাসনের ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র আমরা সচেতন ব্যাংক গ্রাহকরা সফল হতে দিবো না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin