রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :-
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেনকে ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ‎সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের অভি/যানে নিরীহ পরিবারের উপর হাম/লাকারী ২ জন আ/টক বিশেষ চেয়ার ছেড়ে সাধারণ প্লাস্টিকের চেয়ারে বসলেন প্রতিমন্ত্রী আজাদ ময়মনসিংহ সদরে ৩ হাজার ৩শ জন প্রান্তিক কৃষককে রোপা আমন বীজ ও সার বিতরণ আমেরিকায় ট্রাক চা/পায় বাংলাদেশী ব্যবসায়ী নিহ/ত ফেসবুকে মি/থ্যা তথ্য ও অ/পপ্রচারের তীব্র প্রতি/বাদ জানালেন প্রবাসী রাজ্জাক বানারীপাড়ায় কার্যক্রম নি-ষিদ্ধ ৪০ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মা/মলা – গ্রেফতার ১ জন ফুলবাড়ী উপজেলা খাদ্যগুদামে ধান দিচ্ছে সিন্ডিকেট চ/ক্র গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন

প/রকীয়ার টানে সন্তান রেখে প্রবাসীর স্ত্রী ঘরছাড়া, অতঃপর মা-মলা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৫০ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

পরকীয়ার টানে সৌদি প্রবাসীর স্ত্রী ও এক সন্তানের জননী সোহান নামে এক যুবকের হাত ধরে ঘর ছেড়েছেন। এ ব্যাপারে প্রবাসীর বাবা বাদী হয়ে বরিশাল আদালতে মামলা দায়ের করেছেন। ঘটনাটি বরিশালের আগৈলঝাড়া উপজেলার উত্তর চাঁদত্রিশিরা গ্রামের।

রবিবার (২৪ মে) দুপুরে মামলা সূত্রে জানা গেছে , ওই গ্রামের আলতাব হোসেন মোল্লার ছেলে মান্নান মোল্লার সাথে একই উপজেলার পশ্চিম সুজনকাঠী গ্রামের ফিরোজ বক্তিয়ারের মেয়ে ফিরোজা ইসলাম সোয়ার সাথে ২০২২ সালে সামাজিকভাবে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের ফাতিন ইসলাম মেহমেদ নামের তিন বছরের একটি পুত্র সন্তান রয়েছে।পরিবারের সচ্ছলতা ও কর্মের সুবাদে স্ত্রী সন্তানকে রেখে সৌদি আরবে পাড়ি জমায় মান্নান মোল্লা।

এ সুবাদে তার স্ত্রী একই উপজেলার বাকাল গ্রামের হান্নান মোড়লের ছেলে আহম্মেদ সোহান ওরফে সোহান মোড়লের (২৫) সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পরেন। পরকীয়ার টানে গত ১৫ মে ফিরোজা ইসলাম সোয়া তার প্রেমিক আহমেদ সোহানের হাত ধরে পালিয়ে যায়।

মামলার বাদি আলতাব হোসেন মোল্লা জানান, বিয়ের সময়ে দেয়া স্বর্ণালংকার, বিদেশে থাকাকালীন পাঠানো নগদ অর্থ ও আইফোনসহ প্রায় ২১ লাখ ৮৫ হাজার টাকার মালামাল নিয়ে ফিরোজা ইসলাম সোয়া তার প্রেমিক সোহানের হাত ধরে পালিয়েছে। তিনি আরও জানান, আমার তিন বছরের ফাতিন ইসলাম মেহমেদ নামের নাতিকে তার নানী ঘরে বন্দী করে রেখেছে। আমরা তাকে আনতে গেলে আমাদের কাছে দিচ্ছেনা। আমার নাতীসহ নগদ অর্থ ও স্বর্ণালংকার উদ্ধারের জন্য বরিশালে আদালতে দুইটি পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।

আগৈলঝাড়া থানার ওসি মো. মাসুদ খান জানান, আদালতের নির্দেশনার কপি এখনও থানায় আসেনি। নির্দেশনার কপি হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin