সোমবার, ২২ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

নলছিটিতে যুবককে কু/পিয়ে হ/ত্যা পুকুর থেকে লা/শ উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ২৩২ Time View

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে দুর্বৃত্তরা আমিনুল ইসলাম বাবু(২৭) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করে পুকুরে ফেলে রাখা লাশ উদ্ধার করেছে পুলিশ।
২৪ মে রোববার দুপুরে (আড়াইটার দিকে) উপজেলার কুড়ালিয়া গ্রামের কৃষ্ণকান্ত রায়ের বাড়ির পুকুর থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত আমিনুল ইসলাম উপজেলার নাচনমহল গ্রামের মো. আলমগীর হোসেন তালুকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২৩ মে শনিবার রাত ৯ টার দিকে আমিনুল বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে যাননি। রোববার এলাকাবাসী নিহত আমিনুলের বাড়ির কাছাকাছি পার্শ্ববর্তী কুড়ালিয়া গ্রামের কৃষ্ণকান্ত রায়ের বাড়ির পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
নলছিটি থানার ওসি মো. আরিফুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান , উদ্ধারকালে লাশের শরীরের বিভিন্ন স্থানে কোপের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তাকে কুপিয়ে হত্যা করে ওই পুকুরে ফেলে রেখে গেছে দূর্বৃত্তরা। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ হত্যাকান্ডে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin