সোমবার, ২২ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

তারাগঞ্জে ৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কার/বারি গ্রে/ফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ২৯ Time View

খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জে ৭ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নিমাই চন্দ্র রায় (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।আজ ২৩ মে (শনিবার) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের অনন্তপুর ডাঙ্গা পাড়া ব্রিজের ওপর থেকে তাকে আটক করা হয়।গ্রেফতারকৃত নিমাই চন্দ্র রায় উপজেলার ২নং কুর্শা ইউনিয়নের পুরাতন চৌপথি মন্দিরপাড়া এলাকার রাজকান্তর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারাগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল বিকেলে অনন্তপুর ডাঙ্গা পাড়া ক্যানেলের ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় ব্রিজের ওপর নিমাই চন্দ্র রায়ের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে মাদকদ্রব্য ৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। আসামিকে আগামীকাল আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin