বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে তথ্য গোপন রেখে ছেলের এসএসসি পরীক্ষায় প্রধান পরীক্ষকের দায়িত্বে শিক্ষক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১০৯ Time View

গীতি গমন চন্দ্র রায় গীতি।।
স্টাফ রিপোর্টার।।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশাররফ হোসেনের বিরুদ্ধে তার ছেলে এসএসসি পরীক্ষার্থী এই তথ্য গোপন রেখে প্রধান পরীক্ষকের দায়িত্ব পালন করেন তার নিজ ছেলের পরীক্ষা কক্ষে।তবে অভিযোগ উঠেছে। শিক্ষা বোর্ডের নিয়ম নীতি লঙ্ঘন করে তার এই দায়িত্ব নেওয়ার বিষয়টি জানাজানি হলে স্থানীয় সচেতন মহল ও অভিভাবকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও গুঞ্জনের শুরু করেছে।

তথ্য অনুসন্ধানে জানা গেছে, চলতি এসএসসি পরীক্ষায় মোশাররফ হোসেন বাংলা দ্বিতীয় পত্রের প্রধান পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, তার ছেলে এবার পার্বতীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। 

দিনাজপুর শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী, কোনো শিক্ষকের সন্তান বা নিকটাত্মীয় পরীক্ষার্থী হলে তিনি পরীক্ষা সংক্রান্ত কোনো ধরনের দায়িত্বে থাকতে পারেন না। কিন্তু মোশাররফ হোসেন এই নিয়ম অমান্য করে এবং তথ্য গোপন করে প্রধান পরীক্ষকের গুরুত্বপূর্ণ দায়িত্ব লুফে নেন।তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রধান পরীক্ষকের নিজের সন্তানই যেখানে পরীক্ষার্থী, সেখানে খাতা মূল্যায়নে নিরপেক্ষতা ক্ষুণ্ন হওয়ার এবং অনৈতিক সুবিধা পাওয়ার সুযোগ থাকে, যা সম্পূর্ণ বেআইনি।এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মোশাররফ হোসেন নিজের সন্তান পরীক্ষার্থী হওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, আমি বিগত ৮ বছর ধরে এই দায়িত্ব পালন করে আসছি। আমি যথানিয়মে আবেদন করলে শিক্ষা বোর্ড আমাকে দায়িত্ব দেয়। তবে নিয়ম অনুযায়ী এই দায়িত্বে থাকা ঠিক হয়নি। অনেকেই তো নিয়ম মেনে থাকে না।দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর বোরহান উদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান– পরীক্ষক নিয়োগের সময় সংশ্লিষ্ট শিক্ষকদের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নেওয়া হয় যে তাদের কোনো সন্তান বা নিকটাত্মীয় পরীক্ষায় অংশ নিচ্ছে কি না। তথ্য গোপনের বিষয়টি জানতে পেরে তিনি বিস্ময় প্রকাশ করেন এবং দ্রুত এই বিষয়ে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন।
এদিকে রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ খাদিজা বেগম জানান– শিক্ষা বোর্ড থেকে বিষয়টি তাকে অবহিত করা হয়েছে। তিনি জানতে পেরেছেন যে, ইতোমধ্যে বোর্ড অভিযুক্ত শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠিয়েছে। বোর্ডের পরবর্তী নির্দেশনা অনুযায়ী স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin