বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

ঈদ উপলক্ষে গার্মেন্টসগুলো নতুন সাজে সজ্জিত হয়ে নাচে গানে স্টাফ ও শ্রমিকদের বিনোদন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১৫১ Time View

হেলাল শেখঃ পবিত্র ঈদ-উল আজহাকে সামনে রেখে ঢাকার আশুলিয়াসহ বিভিন্ন এলাকার তৈরি পোশাক কারখানাগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ঈদকে ঘিরে কারখানাগুলোকে রঙিন আলোকসজ্জা, ব্যানার, ফেস্টুন ও নান্দনিক সাজে সাজানো হয়েছে। এতে করে শ্রমিক ও স্টাফদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে।

দেখা যাচ্ছে, বিভিন্ন গার্মেন্টস কারখানায় ঈদ উপলক্ষে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ-গান, র‍্যাফেল ড্র এবং কর্মীদের জন্য বিশেষ বিনোদনমূলক কার্যক্রম। দিনব্যাপী এসব আয়োজনে অংশ নিয়ে আনন্দ উপভোগ করছেন শ্রমিক-কর্মচারীরা। অনেক কারখানায় শ্রমিকদের মাঝে ঈদ উপহার ও বোনাস বিতরণ করতেও দেখা যায়।

কারখানা কর্তৃপক্ষ বলছেন, সারাবছর কঠোর পরিশ্রম করা শ্রমিকদের একটু আনন্দ দিতেই এমন আয়োজন করা হয়েছে। এতে শ্রমিকদের মানসিক প্রশান্তি যেমন বাড়ছে, তেমনি কর্মক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ছে।
শ্রমিকরা জানান, পরিবারের বাইরে কর্মস্থলে এমন উৎসবমুখর আয়োজন তাদের মনে ঈদের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে। নাচ-গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কিছুটা সময় আনন্দে কাটাতে পেরে তারা সন্তোষ প্রকাশ করেন।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির সভাপতি মোঃ ফরিদুল ইসলাম বলছেন, ঈদকে কেন্দ্র করে শিল্পাঞ্চলজুড়ে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। গার্মেন্টস কারখানাগুলোর ব্যতিক্রমধর্মী আয়োজন এলাকায় ভিন্নমাত্রার আনন্দ যোগ করেছে, তবে অনেক কারখানায় বকেয়া বেতন ও বোনাস এখন পর্যন্ত দেয়া হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin