রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :-
আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেনকে ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ‎সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের অভি/যানে নিরীহ পরিবারের উপর হাম/লাকারী ২ জন আ/টক বিশেষ চেয়ার ছেড়ে সাধারণ প্লাস্টিকের চেয়ারে বসলেন প্রতিমন্ত্রী আজাদ ময়মনসিংহ সদরে ৩ হাজার ৩শ জন প্রান্তিক কৃষককে রোপা আমন বীজ ও সার বিতরণ আমেরিকায় ট্রাক চা/পায় বাংলাদেশী ব্যবসায়ী নিহ/ত ফেসবুকে মি/থ্যা তথ্য ও অ/পপ্রচারের তীব্র প্রতি/বাদ জানালেন প্রবাসী রাজ্জাক বানারীপাড়ায় কার্যক্রম নি-ষিদ্ধ ৪০ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মা/মলা – গ্রেফতার ১ জন ফুলবাড়ী উপজেলা খাদ্যগুদামে ধান দিচ্ছে সিন্ডিকেট চ/ক্র

“ক্লিন ও গ্রীন বাংলাদেশ” গড়ার স্বপ্ন নিয়ে ‘আদর্শ গ্রাম রাজনপুর’-এর শুভ উদ্বোধন করলেন এমপি মিলন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৩৮ Time View

হারুন অর রশিদ দোয়ারাবাজার থেকেঃ
“ক্লিন ও গ্রীন বাংলাদেশ” গড়ার স্বপ্নকে সামনে রেখে রোটারিয়ান ইকবাল হোসেনের উদ্যোগে প্রতিষ্ঠিত ‘আদর্শ গ্রাম রাজনপুর’-এর শুভ উদ্বোধন করলেন সুনামগঞ্জ ৫ ছাতক দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য কলিমউদ্দিন আহমেদ মিলন।

শনিবার দুপুর ৩ টায় আদর্শ গ্রাম রাজনপুর আবুল হোসেন ফাউন্ডেশন এর বাস্তবায়নে, ছাতক-দোয়ারাবাজার সড়কের রাজনপুর এলাকায় এক জনাকীর্ণ ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সিলেট সরকারি মহিলা কলেজ এর প্রিন্সিপাল মো. সামসুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৫ ছাতক দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য কলিমউদ্দিন আহমেদ মিলন। এসময় তিনি বলেন, রোটারিয়ান ইকবাল হোসেন এর মতো সবাইকে সামাজিক কাজে এগিয়ে আসলে প্রতিটা গ্রাম হবে আদর্শ গ্রাম। বাংলাদেশকে এগিয়ে নিতে হলে তরুণ প্রজন্মকে স্বপ্ন দেখতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য সামসুল হক নমু, জেলা বিএনপির সদস্য ও দোয়ারাবাজার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এম বারী, দোয়ারাবাজার উপজেলা বিএনপি আহবায়ক আলতাফুর রহমান খসরু,

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ বিপুল সংখ্যক এলাকাবাসী অংশগ্রহণ করেন। পুরো আয়োজন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব সমাজ গঠনে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা ‘আদর্শ গ্রাম রাজনপুর’-কে একটি মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।
উদ্যোক্তা রোটারিয়ান ইকবাল হোসেন বলেন, “ক্লিন ও গ্রীন বাংলাদেশ গঠনের লক্ষ্যে সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়ে তুলতে এই উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত করা হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin