
হেলাল শেখঃ দেশবাসী সবাইকে পবিত্র ঈদ-উল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দলের ঢাকা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির সভাপতি ও আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব বকুল ভুঁইয়া।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের সৈনিক হিসেবে বিএনপির শীর্ষ নেতাদের সাথে রাজধানীতে দলের জন্য ত্যাগ শিকার করে কাজ করছি, আওয়ামী লীগের সময়ও হামলা মামলার শিকার হয়েছি, এখনো মামলার শিকার হয়ে বিভিন্ন ভাবে অন্যায় অবিচারের মুখোমুখি হতে হচ্ছে আমার, তারপরও মন খারাপ করিনা, আল্লাহ চাইলে সবকিছু ঠিক হবে ইনশাআল্লাহ। “আমি দেশবাসীসহ সকল মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ হোক আনন্দের, ঈদ হোক খুশির। আমার কারো সঙ্গে কোনো বিবাদ নেই, কাউকে হিংসাও করি না। সকল দ্বিধা-দ্বন্দ্ব ও বিভেদ ভুলে গিয়ে আমরা সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির কল্যাণে কাজ করবো। এজন্য সবার কাছে দোয়া কামনা করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুন-এই দোয়া করি। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।”