সোমবার, ২২ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ পেয়ে খুশী দাপুনিয়া ইউনিয়নের ৩৩২৯টি অতি দরিদ্র পরিবার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৪৯ Time View

আরিফ রববানী ।।

ময়মনসিংহের সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সুবিধাবঞ্চিত, অতি দরিদ্র- দুঃস্থ ও অসচ্ছল-অসহায় মানুষের জন্য সরকারের বরাদ্দকৃত উপহার মাথাপিছু ১০কেজি করে ভিজিএফ এর চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে ।

শুক্রবার (২২মে ) সকালে ইউনিয়ন পরিষদ এর সুষ্ঠু এর ব্যবস্থাপনায় ইউনিয়নের অসচ্ছল ৩হাজার ৩শত ২৯জন অতি দরিদ্র, দুঃস্থ ও অসহায়দের জন্য বরাদ্ধকৃত ৩৩২৯০মেট্রিক টন ভিজিএফ চাউল বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের দায়িত্ব প্রাপ্ত প্রশাসক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ
আবু তালহা। ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র ময়মনসিংহের সহকারী পরিচালক মোঃ সানোয়ার হোসেন এই চাউল বিতরণ কর্মসুচীর তদারকি করেন।

ইউনিয়ন পরিষদ সচিব সালমা আক্তারের ব্যবস্থাপনায় সুষ্ঠু ও সুন্দর পরিবেশে এবং সঠিক ওজনে ভিজিএফ চাল পেয়ে ইউনিয়নের প্রশাসক ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান ভুক্তভোগী অতি দরিদ্র অসহায় মানুষেরা।

যথাযথ সরকারী বিধি মেনে সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে এই চাউল বিতরণ করতে সহযোগিতা করায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউনিয়নের রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গসহ সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু তালহা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin