বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :-
উল্লাপাড়ায় অজ্ঞা-ত গাড়ির ধাক্কা-য় সিএনজি চালকসহ নিহ-ত ২ আধুনিক ও দু-র্নীতিমুক্ত ধামাইনগর গড়ার প্রত্যয়ে খন্দকার রমজান আলীর মনো-নয়ন ফরম জমা প্রে-মের টানে ভারত থেকে গৌরনদীতে তরুণ রুফটপ সোলার স্থাপনে দ্রুত প্রস্তাবনা পাঠাতে কর্মকর্তাদের প্রতি আ-হ্বান ডিসির অ-স্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ময়মনসিংহে হোটেল মালিককে জরি-মানা করলেন ইউএনও কালকিনির ভূরঘাটা বাজারে ব্র্যাক ব্যাংকের এ‌জেন্ট ব‌্যাং‌কিং নতুন শাখার শুভ উদ্ধো-ধন বানারীপাড়ায় চিকিৎসকের স্ত্রীর সা-হসীকতায় হাতেনাতে চো-র আটক মুকসুদপুর উপজেলার সাব-রেজিস্ট্রার আবুল হোসেনের বি-রুদ্ধে নানা অ-নিয়মের অভিযোগ গোপালগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে বি-ভ্রান্তিকর তথ্য ও অ-পপ্রচার রোধে ম-তবিনিময় সভা অনুষ্ঠিত মানিকহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের সমর্থনে বিশাল মহিলা সমা-বেশ অনুষ্ঠিত

মান্দায় পুলিশের অভিযানে ৯০০ কেজি সরকারি ভিজিএফ চাল উদ্ধার আ/টক ১

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ২০১ Time View

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী
নওগাঁর মান্দায় সরকারি বরাদ্দের ভিজিএফের চাল অবৈধভাবে মজুদ ও কালোবাজারে বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে ৯০০ কেজি চাল উদ্ধার ও একজনকে আটক করেছে পুলিশ।স্থানীয়রা জানান,ইউপি চেয়ারম্যানের অদৃশ্যে মদদে বাবু দীর্ঘদিন যাবত ভিজিএফ-ভিজিডি ও টিসিবি চাল অবৈধভাবে কেনা-বেচা করে আসছে।
পুলিশ জানায়, বুধবার (২০ম) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানতে পারেন, মান্দা উপজেলার মৈনম ইউনিয়নে (ইউপি) গরিব মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি ভিজিএফের চাল পাচার করা হচ্ছে। পরে তার নির্দেশনায় মান্দা থানার একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে।
অভিযানে পুলিশ জানতে পারে, মান্দা থানার ৬ নম্বর মৈনম ইউনিয়ন পরিষদের (ইউপি) দুস্থ মানুষের মধ্যে বিতরণকৃত ভিজিএফের চাল পরিষদ সংলগ্ন এলাকায় আসামি বাবু মণ্ডল (৫৬) তার বাড়ির পাশে টিনশেড রান্নাঘরে মজুদ করে বেশি দামে বিক্রির পরিকল্পনা করছিলেন।
পরে ২০ মে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেখানে অভিযান চালিয়ে সর্বমোট ৯০০ কেজি সরকারি ভিজিএফের চাল জব্দ করা হয়।
এ সময় আশপাশে তল্লাশি চালিয়ে একইদিন সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে নিন্দইন ব্রিজ মোড় এলাকা থেকে মৈনম বাজার হয়ে বাবু মণ্ডলের বাড়ির দিকে যাওয়ার পথে উজ্জল সাকিদারকে একটি ভ্যানে চাল বহন করতে দেখা যায়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, সরকারি টিসিবির চাল সংগ্রহ করে বাবু মণ্ডলের বাড়িতে রাখা হতো এবং পরে তা বেশি দামে বিক্রি করা হতো।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উজ্জল সাকিদার স্বীকার করেন, তার ভ্যানে থাকা চাল বাবু মণ্ডলের বাড়িতে নেওয়া হচ্ছিল। এ ঘটনায় গ্রেফতারকৃত উজ্জল সাকিদারসহ পলাতক বাবু মণ্ডল এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(১)/২৫-ডি ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। একজন আসামিকে গ্রেফতার করা হলেও এর সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin