বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :-
বানারীপাড়ায় চিকিৎসকের স্ত্রীর সা-হসীকতায় হাতেনাতে চো-র আটক মুকসুদপুর উপজেলার সাব-রেজিস্ট্রার আবুল হোসেনের বি-রুদ্ধে নানা অ-নিয়মের অভিযোগ গোপালগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে বি-ভ্রান্তিকর তথ্য ও অ-পপ্রচার রোধে ম-তবিনিময় সভা অনুষ্ঠিত মানিকহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের সমর্থনে বিশাল মহিলা সমা-বেশ অনুষ্ঠিত নড়াইলে ধ-র্ষণ মামলায় কা-রাদণ্ডাদেশ ও ৩ লাখ টাকা জ-রিমানা ‎বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জ-রাজীর্ণ জন্মভিটা নতুন রুপ পেতে শুরু করেছে ‎পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভে-ঙ্গে পড়ায় দি-শেহারা হ-তদরিদ্র বৃদ্ধা আমেনা শতবর্ষী অ-সহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও সালমান ঢাকার ইউনাইটেড হাসপাতালে গোদাগাড়ীর মাহিশালবাড়ী দারুল উলুম মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের সফল অ-পারেশন গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগের তৃতীয় দিনে শারীরিক সক্ষ-মতা পরীক্ষা সম্পন্ন

গোপালগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে বি-ভ্রান্তিকর তথ্য ও অ-পপ্রচার রোধে ম-তবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৩৩ Time View

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (Disinformation) ও অপপ্রচারের বিস্তার রোধে সন্ত্রাস, উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘স্বচ্ছতা’য় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ।

গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতানের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, সুধীজন এবং জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য যাচাই না করে শেয়ার না করা, অপপ্রচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং সন্ত্রাস, উগ্রবাদ ও সহিংসতার বিরুদ্ধে সম্মিলিতভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin