শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :-
আশুলিয়ার জামগড়ায় ১২ মাস জ-লাবদ্ধতা, চরম দু-র্ভোগে শিক্ষার্থী-শ্রমিকসহ এলাকাবাসী মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনু-ষ্ঠিত ভ্রাতৃত্ববোধ অটুট রাখার আ-হ্বানে চট্টগ্রামে ‘উজ্জীবন’-এর পুনর্মিলনী গৌরনদীতে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের অভিষেক অনুষ্ঠিত, সাহিত্য-সংস্কৃতির বিকাশে নতুন প্র-ত্যয় সলঙ্গায় বিএনপি’র বিক্ষো-ভ ও প্র-তিবাদ সমাবেশ  ‎গুরুতর অসুস্থ জিন্নাকে গ্রে-প্তার না করে বিপাকে ওসি; কি ঘটেছিল সেদিন? জাহাঙ্গীর নগর ইউপি নির্বাচনে প্রার্থী হয়ে আসছেন সাবেক ইউপি সদস্য বকুল বেগম শাজাহানপুরের ফুলকোট গ্রামে চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ ছোটনের গ-ণসংযোগ ‎বান্দরবান সেক্টর ও ৬৫ বিজিবির বিশেষ যৌথ অভিযানে ৯৯ রাউন্ড গো-লাবারুদ উদ্ধার হালুয়াঘাটে এনসিপি নেতার বাসায় অ-গ্নিসংযোগের ঘটনায় এড.মাহবুবের নি-ন্দা

ময়মনসিংহে তিনদিনব্যাপী ‘ভূমি সেবা মেলার সমাপনী ও পুরস্কার বিত/রণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ২০৭ Time View

আরিফ রব্বানী ময়মনসিংহ।।
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ১৯ মে ২০২৬ খ্রি. তারিখে শুরু হওয়া ভূমিসেবা মেলা ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৪:০০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই উপলক্ষে মতবিনিয় অনুষ্ঠিত হলে এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। সভাপতির তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ডিজিটাল ও অটোমেটেড ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণ এখন দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পাচ্ছে। তিনি ভূমি সংক্রান্ত সকল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।এসময় তিনি ভূমিসেবা কার্যক্রমকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে আধুনিক প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন।

সমাপনী অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল ও সেবাদানকারী প্রতিষ্ঠানকে তাদের কার্যক্রমের স্বীকৃতি হিসেবে পুরস্কার প্রদান করা হয়। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, সেবাগ্রহীতা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

তিনদিনব্যাপী এ মেলায় ভূমি উন্নয়ন কর, নামজারি, খতিয়ান ও ভূমি সংক্রান্ত বিভিন্ন ডিজিটাল সেবা সম্পর্কে জনগণকে সচেতন করা হয় এবং তাৎক্ষণিক সেবা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin