শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :-
আশুলিয়ার জামগড়ায় ১২ মাস জ-লাবদ্ধতা, চরম দু-র্ভোগে শিক্ষার্থী-শ্রমিকসহ এলাকাবাসী মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনু-ষ্ঠিত ভ্রাতৃত্ববোধ অটুট রাখার আ-হ্বানে চট্টগ্রামে ‘উজ্জীবন’-এর পুনর্মিলনী গৌরনদীতে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের অভিষেক অনুষ্ঠিত, সাহিত্য-সংস্কৃতির বিকাশে নতুন প্র-ত্যয় সলঙ্গায় বিএনপি’র বিক্ষো-ভ ও প্র-তিবাদ সমাবেশ  ‎গুরুতর অসুস্থ জিন্নাকে গ্রে-প্তার না করে বিপাকে ওসি; কি ঘটেছিল সেদিন? জাহাঙ্গীর নগর ইউপি নির্বাচনে প্রার্থী হয়ে আসছেন সাবেক ইউপি সদস্য বকুল বেগম শাজাহানপুরের ফুলকোট গ্রামে চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ ছোটনের গ-ণসংযোগ ‎বান্দরবান সেক্টর ও ৬৫ বিজিবির বিশেষ যৌথ অভিযানে ৯৯ রাউন্ড গো-লাবারুদ উদ্ধার হালুয়াঘাটে এনসিপি নেতার বাসায় অ-গ্নিসংযোগের ঘটনায় এড.মাহবুবের নি-ন্দা

পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ২১২ Time View

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।

প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন,জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ বুরো কর্তৃক পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পাইকগাছা, খুলনা পরিদর্শন করেছেন খুলনা -৬ কয়রা-পাইকগাছা আসনে জাতীয় সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। কেন্দ্রে প্রকৌশলী মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বেলা ১১টায় সংসদ সদস্য (টিটিসি) কেন্দ্র সরেজমিনে পরিদর্শন কালে তিনি কেন্দ্রের চলমান ৮টি প্রশিক্ষন স্থান পরিদর্শন করেন। প্রশিক্ষণ কোর্সে ৩ মাস মেয়াদি কম্পিউটার অপারেশন, ইলেকট্রিক্যাল ইন্সটালেশান এন্ড মেইনটেন্যান্স, ইলেকট্রনিক্স, রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং, অটো ড্রাইভিং, ওয়েল্ডিং, সিভিল কন্সট্রাকশন সহ ১মাস মেয়াদি ইংরেজি, আরবি ভাষা, প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পরিদর্শন শেষে টিটিসি কেন্দ্র শিক্ষক ও প্রশিক্ষনার্থীদের সাথে মতবিনিময় করেন সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি খুলনা জেলা কর্মপরিষদ সদস্য এস এম আমিনুল ইসলাম, সহকারী অধ্যাপক আব্দুল মোমিন সানা, জামায়াতে ইসলামি উপজেলা আমির মাওলানা সাইদুর রহমান, নায়েবে আমির মাওলানা বুলবুল আহমেদ, জামায়াত ইসলামী উপজেলা সেক্রেটারি আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, পৌর আমির ডাঃ আছাদুল হক, পৌর সহ সেক্রটারী শফিয়ার রহমান, প্রবীর কুমার মন্ডল ইন্সট্রাক্টর কম্পিউটার, অতিথি প্রশিক্ষক অর্নিবান জ্যোতি, প্রশিক্ষক মোঃ সোহাগ সরকার, জামায়াত নেতা এস এম আব্দুল্লাহ আল মামুন ও অ্যাডভোকেট রুহুল আমিন প্রমুখ।

প্রেরক,
ইমদাদুল হক
পাইকগাছা,খুলনা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin