শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :-
নাগেশ্বরীতে জমি বি-রোধের জেরে গৃহবধূ ও দুই শিশুর ওপর হাম-লার অভি-যোগ স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত বিএমডিএর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসাদুজ্জামানের ক-বর জিয়ারত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দু-র্বৃত্তদের আ-গুনে ভ-স্মীভূত পাকা ধান, দি-শেহারা কৃষক আব্দুল জলিল এসআরবি এর যৌ-থ অ-ভিযানে উল্লাপাড়া থানার চাঞ্চল্যকর হ-ত্যা মামলার ৪ নাম্বার আ-সামি গ্রে-ফতার বাঁ-চতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্র-তিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা ঝালকাঠির নলছিটিতে এম খান লিমিটেড বৃত্তি পরীক্ষা শুরু পঞ্চগড় সীমান্তে অবৈ-ধ অ-নুপ্রবেশ ঠেকাতে সেক্টর কমান্ডার, আইসিপি তে বিভিন্ন সংস্থার সাথে ম-তবিনিময় ধুবিল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক পদ-প্রার্থী মোস্তফা কামাল শাজাহানপুরে ফ্যাক্টরিতে কাজ করতে যাওয়ার পথে নারী শ্রমিক ধ-র্ষণের শিকার,ধ-র্ষক গ্রে-ফতার

ক্যাশলেস ক্যাম্পাস বাস্তবায়নে ইউসিবি ও গোবিপ্রবি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৬৭ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

শিক্ষার্থীদের জন্য আধুনিক ও সহজতর পেমেন্ট ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১টায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের অফিস কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার মো. এনামউজ্জামান এবং ইউসিবি’র পক্ষে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শাহবাজ তালাত স্বাক্ষর করেন।

শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বহুল প্রতীক্ষিত চুক্তিটি সম্পন্ন করা হয়।
এ উদ্যোগের মূল উদ্দেশ্য হলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে “ক্যাশলেস ক্যাম্পাস” ব্যবস্থা চালু করা। এই চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘরে বসেই টিউশন ফি, ভর্তি ফি, পরীক্ষার ফি এবং অন্যান্য প্রয়োজনীয় ফি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), ডেবিট ও ক্রেডিট কার্ড এবং অনলাইন ব্যাংকিং সেবার মাধ্যমে সহজে পরিশোধ করতে পারবেন। ফলে শিক্ষার্থীদের সময় ও ভোগান্তি কমবে এবং আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও নিরাপত্তা বৃদ্ধি পাবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান, ইউসিবি’র আঞ্চলিক ব্যবস্থাপক মো. মিজানুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, এ উদ্যোগ শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর ও ঝামেলামুক্ত আর্থিক সেবা নিশ্চিত করবে। অন্যদিকে ইউসিবি’র পক্ষ থেকে জানানো হয়, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার মাধ্যমে গ্রাহকদের জন্য সহজ, নিরাপদ ও আধুনিক আর্থিক সমাধান নিশ্চিত করতে ব্যাংকটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin