সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

মোংলা ও পায়রা বন্দরে পন্য পরিবহনের দুরত্ব কমাতে সুগন্ধা নদীতে সেতু নি/র্মানের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৫৮ Time View

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধি

দেশের দক্ষিণ ও পশ্চিম অঞ্চলে মোংলা ও পায়রা বন্দরকে সরাসরি সংযুক্ত করতে ঝালকাঠির সুগন্ধা সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন,বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নলছিটি নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। বুধবার বেলা ১১ টায় নলছিটি বাস স্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী পালিত মানববন্ধনে বক্তারা বলেন, ঝালকাঠি, খুলনা,যশোর,বাগেরহাট, পিরোজপুর ও মোংলা বন্দরের সাথে নলছিটি উপজেলাসহ বরগুনা, পটুয়াখালী ও পায়রা বন্দরের সরাসরি সড়ক যোগাযোগ করতে সুগন্ধা নদীর উপর একটি সেতু নির্মাণ হলে পন্য পরিবহনে সহজীকরণ হবে। সুগন্ধা নদীতে সেতু নির্মান হলে মোংলা ও পায়রা বন্দরে পন্য পরিবহনে বাড়তি ৩০০ কিলোমিটার দুরত্ব কমে দুই বন্দরে সরাসরি যোগাযোগ স্থাপন হবে। এতে পরিবহন ব্যয় ও সময় বাঁচার পাশাপাশি দেশের অর্থনিীতিও গুরুত্বপূর্ণ সহায়ক হবে বলে তাদের দাবি। এসময় বক্তারা আরও জানান, কয়েক বছর আগে সুগন্ধা নদীতে সেতু নির্মাণের জন্য ঝালকাঠি স্থানীয় সরকার বিভাগ এর পক্ষ থেকে সিআইবিআরআর প্রকল্পে একটি প্রস্তাব পাঠানো হলেও তা দৃশ্যমান কোন অগ্রগতি দেখা যায়নি।

সমাবেশে বক্তারা দ্রুত প্রকল্প অনুমোদন ও সেতু নির্মাণ কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারের প্রতি জোর দাবি জানান। মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন শহীদ ওসমান হাদীর বোন মাছুমা সুলতানা হাদী, জুলাই শহীদ সেলিম তালুকদার পিতা সুলতান তালুকদার, সমাজকর্মী বালী তাইফুর রহমান তূর্যসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin