সোমবার, ২২ জুন ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

গৌরনদীতে জেন্ডারভিত্তিক স/হিংসতা প্র/তিরোধে স/চেতনতা বৃদ্ধিরতে অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৩৮ Time View

কে এম সোহেব জুয়েল ঃ
‎জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, কার্যকর প্রতিকার ব্যবস্থা গড়ে তোলা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ব্র্যাক সোশ্যাল কমপ্লায়েন্স কর্মসূচির আওতায় শিখা”প্রকল্পের উপজেলা পর্যায়ের বুধবার সকাল ১০টায় গৌরনদী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় উপজেলা অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহীম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম, গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহাবুবুর রহমান। সভায় শিক্ষা প্রতিষ্ঠানে শিশু সুরক্ষা,যৌন হয়রানি,বাল্য বিবাহ বুলিং ও র্যা গিং প্রতিরোধ জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে কর্মপরিকল্পনা করা বিষয়ে বিস্তারিত আলোচনা ও তথ্য উপস্থাপন করা হয়। অরিয়েন্টেশন সভায় এছাড়া, গৌরনদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, পুলিশ প্রশাসনের প্রতিনিধি এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
বক্তারা ব্র্যাক শিখা প্রকল্পের সহায়তায় কী ভাবে শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ, বাল্য বিবাহ, বুলিং রোধে এবং রিপোটিং এন্ড রেসপন্ডিং ব্যবস্থা সম্পর্কে সচেতন হয়ে কাজ করবে এবং বিদ্যালয়কে সহিংসতামুক্ত, নিরাপদ কর্মস্থল তৈরিতে কাজ করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। শিখা প্রকল্পের প্রতিনিধিগণ শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে ছাত্র-ছাত্রীদের চলার পথে ঝুঁকি ম্যাপ তৈরি ও যৌন হয়রানি প্রতিরোধ কমিটির কার্যক্রম জোরদার করার অভিপ্রায় নিয়ে সভায় উপস্থিত অন্যান্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। এ ছাড়াও উক্ত সভায় ব্র্যাক বরিশাল জেলার টেকনিক্যাল ম্যানেজার মোঃ তৌহিদুর রহমান, শিখা প্রকল্পের প্রোজেক্ট অফিসার অনিক বিশ্বাস, কমিউনিটি ভলান্টিয়ার সহ ব্র্যাক ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ। শিখা প্রকল্পটি মূলত বরিশাল জেলার স্থানীয় সরকার, জন প্রতিনিধি, সুশীল সমাজের মুখপাত্র ও স্থানীয় সংগঠনকে সম্পৃক্ত করে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা, গণপরিবহন, তৈরী পোশাক কারখানা, ডিজিটাল প্লাটফর্ম, স্থানীয় কমিউনিটিতে যৌন হয়রানি ও জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে গণসচেতনতা তৈরি, প্রতিরোধ ও সহায়তা ব্যবস্থা, আইনী সহায়তা ও প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরিতে কাজ করবে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি বৃন্দ। সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অংশগ্রহণকারীদের যৌন হয়রানি ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জোরদার করার উপর সকল সেক্টর ও উপস্তিত অংশগ্রহন কারীদের গুরুত্ব দিয়ে কাজ করতে বলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin