সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

কুমিল্লায় দুই সাংবাদিকের ওপর হাম/লা: মা/দক কা/রবারি গ্রে/প্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৬২ Time View

কুমিল্লা প্রতিনিধি: তরিকুল ইসলাম তরুন,
কুমিল্লার সীমান্তবর্তী ব্রাহ্মণপাড়া উপজেলায় দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় কবির হোসেন (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২০ মে) দুপুরে উপজেলার দক্ষিণ শশীদল এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।
গ্রেপ্তার কবির হোসেন দক্ষিণ শশীদল গ্রামের হোসেন মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে মাদক ও চোরাচালান সংক্রান্ত অন্তত ১০টি মামলা রয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে জানান, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় কবির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলার সঙ্গে জড়িত অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শশীদল রেলস্টেশনে চট্টলা এক্সপ্রেস ট্রেনে চোরাই পণ্য ও মাদক পাচারের ভিডিও ধারণ করতে গেলে হামলার শিকার হন কালের কণ্ঠের বুড়িচং-ব্রাহ্মণপাড়া প্রতিনিধি আক্কাস আল মাহমুদ হৃদয় এবং দৈনিক কুমিল্লা প্রতিদিনের প্রধান সম্পাদক ও প্রকাশক মো. শরিফুল ইসলাম সুমন।
অভিযোগ রয়েছে, ভিডিও ধারণে বাধা দিয়ে প্রথমে তাদের ওপর হামলা চালানো হয়। পরে ঘটনাস্থল ত্যাগ করার সময় আবারও হামলা করা হয় এবং সংবাদ প্রকাশ করলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় সাংবাদিক শরিফুল ইসলাম সুমন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৪ জনকে আসামি করে ব্রাহ্মণপাড়া থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান শুরু করে এবং প্রথম ধাপে কবির হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
স্থানীয় সাংবাদিক মহল এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin