সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

অ/বৈধভাবে ব্যাটারি কারখানার এক লাখ টাকা জরি/মানা

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ২৬ Time View

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের (ইউপি)পাওলি মোড়ে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে অনুমোদন ব্যতিত অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি ও পরিবেশ দুষণের অপরাধে আবুল কাশেম নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
জানা গেছে,বুধবার (২০মে) সকালে গোপণ সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইকরামুল হক নাহিদ ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন।
এদিন অভিযানে নামবিহীন একটি কারখানায় পুরাতন ব্যাটারি পুরিয়ে এসিড ও সীসা তৈরির প্রমাণ পাওয়া যায় যা উক্ত এলাকার পরিবেশ মারাত্মকভাবে বিষাক্ত করে তুলেছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত পরিবেশের জন্য ক্ষতিকর এমন কার্যক্রম পরিচালনা করায় আবুল কাশেমের এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। এছাড়াও কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সিলগালা করা হয়েছে।
এদিন অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ, ঝিলিম ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ(ইউপি)চেয়ারম্যান সার্বিক সহযোগিতা প্রদান করেন।
এবিষয়ে সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইকরামুল হক নাহিদ বলেন,আগামি দিনেও জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin