সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

সুজানগরের সাগরকান্দিতে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষ/য়ক্ষতি, ব/জ্রপাতে নিহ/ত এক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৪৭ Time View

এম এ আলিম রিপন, সুজানগর:পাবনার সুজানগর উপজেলায় ভয়াবহ কালবৈশাখী ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এছাড়া বজ্রপাতে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের শ্যামনগর গ্রামের ফরহাদ হোসেন নামে এক ব্যক্তি মারা গেছেন ।সোমবার সন্ধ্যায় বয়ে যাওয়া ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকার গাছপালা, ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নের খলিলপুর, সাগরকান্দি বাজার সহ ওই ইউনিয়নের বিভিন্ন এলাকার বসতবাড়ি,বাজারের ব্যবসা প্রতিষ্ঠান ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এবং রাস্তার ধারের গাছ ভেঙে যায় এবং বিদ্যুতের লাইনের খুঁটি ভেঙে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে।তীব্র ঝড়ো বাতাসে বিভিন্ন স্থানে বড় বড় গাছ উপড়ে পড়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।বিভিন্ন স্থানে গাছ বৈদ্যুতিক খুঁটির উপর ভেঙে পড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে জনজীবনে ভয়াবহ ভোগান্তির সৃষ্টি হয়েছে।এদিকে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারি সহায়তা কামনা করেছেন।এ বিষয়ে সাগরকান্দি ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন জানান, ঝড়ে সাগরকান্দি ইউনিয়নের বিভিন্ন জায়গায় রাস্তায় গাছ পড়ে জনদূভোগ সৃষ্টি হয়েছে এবং ঝড়ে বাজারের ব্যবসা প্রতিষ্ঠান সহ বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ জানান, উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসকদের ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে জমা দিতে বলা হয়েছে। তালিকা পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin