সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

রাজধানীতে সড়কে অ/বৈধ গাড়ি পার্কিং ও ট্রাফিক আইন অমান্য করায় বাড়ছে চরম জ/নদুর্ভোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৫০ Time View

হেলাল শেখঃ রাজধানীর বাংলামটর চৌরাস্তা সংলগ্ন বিভিন্ন সড়কে অবৈধভাবে গাড়ি পার্কিং ও ট্রাফিক আইন অমান্যের ঘটনা আশঙ্কাজনক ভাবে বৃদ্ধি পেয়েছে।এতে প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছেন পথচারী, অফিসগামী মানুষ ও সাধারণ যাত্রীরা।

আজ মঙ্গলবার ১৯ মে দুপুর দেড় টার দিকে রাজধানী বাংলামটর চৌরাস্তা এলাকায় সরেজমিনে দেখা যায়, সড়কের দুই পাশে প্রাইভেটকার, মাইক্রোবাস, বাস ও রিক্সাসহ বিভিন্ন পরিবহন দীর্ঘ সময় ধরে পার্কিং করে রাখা হচ্ছে। অনেক চালক নির্ধারিত স্থানের বাইরে গাড়ি দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করাচ্ছেন। ফলে ব্যস্ততম এই সড়কে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে।

অনেকেই জানান, ট্রাফিক আইন অমান্য করে অনেক যানবাহন উল্টো পথে চলাচল করছে, আবার কেউ কেউ সিগন্যাল না মেনেই গাড়ি চালাচ্ছেন। এতে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ও বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে।

পথচারীরা জানান, ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের কারণে বাধ্য হয়ে সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে অফিস সময় ও সন্ধ্যার পর যানজট আরও তীব্র আকার ধারণ করে।

ভুক্তভোগীরা ও সচেতন মহল দ্রুত অবৈধ পার্কিং বন্ধ, ট্রাফিক আইন বাস্তবায়ন এবং নিয়মিত ভ্রাম্যমাণ অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন। তারা বলছেন, যথাযথ তদারকি ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হলে রাজধানীর গুরুত্বপূর্ণ এই এলাকায় শৃঙ্খলা ফিরে আসবে।

ট্রাফিক সার্জেন্ট জিল্লুর রহমান বলেন, অবৈধ পার্কিং ও ট্রাফিক ব্যবস্থাপনার বিষয় আমি বক্তব্য দিতে পারি না, সিনিয়র স্যাররা এ বিষয়ে বক্তব্য দিতে পারেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin