সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

নওগাঁর পোরশায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা উপলক্ষে ভূমিসেবা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৩৩ Time View

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:

“জনবান্ধব অটোম্যাটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁ জেলার পোরশা উপজেলায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা উপলক্ষে ভূমিসেবা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে মঙ্গলবার (১৯ মে) পোরশা উপজেলা চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। ১৯ মে থেকে ২১ মে ২০২৬ পর্যন্ত চলমান এ মেলাকে ঘিরে বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে সাধারণ মানুষের মাঝে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সম্পর্কে তথ্য প্রদান করা হয়। পাশাপাশি ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা, নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

কুইজ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এতে ভূমি বিষয়ক নানা প্রশ্নের উত্তর দিয়ে প্রতিযোগীরা তাদের জ্ঞান ও দক্ষতার পরিচয় দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোরশা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম। এসময় সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ নাবিলা আক্তারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় অনলাইনের মাধ্যমে যুক্ত হয়ে উপস্থিত সকলের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ভূমিসেবা কার্যক্রমকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি আধুনিক ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সবাইকে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, আধুনিক ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের ভোগান্তি কমবে এবং ভূমি সেবা আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব হবে। নতুন প্রজন্মের মাঝে ভূমি বিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং সরকারের ডিজিটাল সেবা কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন।

মেলা চলাকালীন প্রতিদিন সারাদিনব্যাপী গণশুনানির আয়োজন করা হবে, যেখানে সাধারণ মানুষ সরাসরি ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা, অভিযোগ ও পরামর্শ উপস্থাপনের সুযোগ পাবেন। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস, ভূমি সেবা সহায়তা কেন্দ্র এবং সাব-রেজিস্ট্রি অফিসের নিয়মিত সেবা কার্যক্রম যথারীতি চলমান থাকবে।

আয়োজকরা জানান, ডিজিটাল ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতেই এ আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin