সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

তারাগঞ্জে ৩ দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা’ শুরু: গুরুত্ব পাচ্ছে অটোমেটেড ব্যবস্থাপনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৩৮ Time View

খলিলুর রহমান খলিল,নিজস্ব প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জে ১৯ মে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘ভূমি সেবা মেলা’ ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। তারাগঞ্জ উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে এ মেলার আয়োজন করা হয়।

আজ মঙ্গলবার সকালে ফিতা বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোনাববর হোসেন।উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হোসনা, উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী রায়, তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।উদ্বোধন শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে একটি জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ‘জনবান্ধব ও অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা’ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, বর্তমান সরকারের ডিজিটাল ভূমি সেবার সুফল সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।সরেজমিনে মেলা ঘুরে দেখা গেছে, আগত নাগরিকদের ই-নামজারি, ভূমি উন্নয়ন কর (খাজনা) ও খতিয়ান সংক্রান্ত বিভিন্ন সেবা এবং পরামর্শ সরাসরি প্রদান করা হচ্ছে। কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ডিজিটাল সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন সেবাগ্রহীতারা।উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, এই ভূমি সেবা মেলা আগামী ২১ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin