সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

তানোরে খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৬ Time View

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহী তানোরে অভ্যন্তরীণ
ধান-চাল ও গম সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
জানা গেছে,গত ১৯ মে মঙ্গলবার তানোর সরকারি খাদ্য গুদাম চত্তরে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার
(ইউএনও) প্রতিনিধি হিসেবে বিএমডিএ’র সহকারী নাইমুল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা (টিসিএফ) পারভিন, উপজেলা
(সদর) খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এলএসডি) আফরোজা খাতুন,তানোর পৌর ছাত্রদলের সম্পাদক ও তানোর চাতাল মালিক সমিতির সম্পাদক শাহিন সরকার রঞ্জু, চাতাল মালিক সমিতির কোষাধ্যক্ষ ব্যবসায়ী জামিলুর রহমান,হাজী সেলিম,নাজিম সরদার ও শ্রমিক সরদার এমরান হোসেন ভুট্টু প্রমুখ।এছাড়াও খাদ্য বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, মিল মালিক, গণমাধ্যম কর্মী, প্রান্তিক পর্যায়ের কৃষকরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে তানোর সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) আফরোজা খাতুন বলেন, ২০২৬ সালের অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে ৪৯ টাকা কেজী দরে অটো ও হাস্কিং মিল থেকে ৪০৬ মেট্রিক টন সিদ্ধ চাল ও
৩০০ মেট্রিক টন গম এবং ৩৬ টাকা কেজী দরে এক হাজার ৫৬০ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগস্ট এই কার্যক্রম চলবে।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin